শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বিকল যন্ত্রপাতি, নেই প্রশিক্ষক: সংকটে কুবির ব্যায়ামাগার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত জিমনেসিয়াম গড়ে ওঠেনি। বিশ্ববিদ্যালয়ের একমাত্র ব্যায়ামাগারে পর্যাপ্ত সরঞ্জামের অভাব, গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির বিকল অবস্থা, সংকীর্ণ পরিসর, অপরিচ্ছন্ন পরিবেশ এবং প্রশিক্ষকের সংকটে নিয়মিত ব্যায়াম করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে প্রায় সাত হাজার শিক্ষার্থী থাকলেও তাদের জন্য রয়েছে মাত্র একটি ব্যায়ামাগার। শিক্ষার্থীদের অভিযোগ, জায়গা এতটাই ছোট যে একসঙ্গে চার থেকে পাঁচজনের বেশি ব্যায়াম করতে পারেন না। ছাত্রীদের জন্য আলাদা কোনো জিমনেসিয়াম না থাকায় তারা শারীরিক চর্চার সুযোগ থেকেও অনেকাংশে বঞ্চিত হচ্ছেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত জিমনেসিয়াম গড়ে ওঠেনি। বিশ্ববিদ্যালয়ের একমাত্র ব্যায়ামাগারে পর্যাপ্ত সরঞ্জামের অভাব, গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির বিকল অবস্থা, সংকীর্ণ পরিসর, অপরিচ্ছন্ন পরিবেশ এবং প্রশিক্ষকের সংকটে নিয়মিত ব্যায়াম করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ে প্রায় সাত হাজার শিক্ষার্থী থাকলেও তাদের জন্য রয়েছে মাত্র একটি ব্যায়ামাগার। শিক্ষার্থীদের অভিযোগ, জায়গা এতটাই ছোট যে একসঙ্গে চার থেকে পাঁচজনের বেশি ব্যায়াম করতে পারেন না। ছাত্রীদের জন্য আলাদা কোনো জিমনেসিয়াম না থাকায় তারা শারীরিক চর্চার সুযোগ থেকেও অনেকাংশে বঞ্চিত হচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, ব্যায়ামাগারে চেস্ট প্রেস মেশিন, ট্রেডমিল, স্মিথ মেশিন, মাল্টি-জিম, এক্সারসাইজ সাইকেল, ওয়েট বেঞ্চ, বারবেল, ওয়েট প্লেট, ডাম্বেল ও ওয়াটার কুলারের ব্যবস্থা রয়েছে। তবে মাল্টি-জিম ও এক্সারসাইজ সাইকেল আংশিক বিকল। দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে ট্রেডমিল ও চেস্ট প্রেস মেশিনও।

ব্যায়ামাগারটি প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে। তবে ক্লাসের সময়সূচির কারণে অনেক শিক্ষার্থী এ সময়ের মধ্যে ব্যায়াম করার সুযোগ পান না। তাই সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

শিক্ষার্থীদের আরও অভিযোগ, ব্যায়ামাগারটি নিচু স্থানে হওয়ায় বৃষ্টির সময় পানি জমে যায়। আশপাশের অপরিচ্ছন্ন পরিবেশের কারণে মশার উপদ্রবও রয়েছে। এছাড়া কোনো পেশাদার প্রশিক্ষক না থাকায় অনেকেই সঠিক নিয়ম না জেনে ব্যায়াম করছেন, যা শারীরিক জটিলতার ঝুঁকি বাড়াচ্ছে।

অর্থনীতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম জিহাদ বলেন, “জিমনেসিয়ামের জায়গা ছোট হওয়ায় একসঙ্গে তিন-চারজনের বেশি ব্যায়াম করা যায় না। অপরিচ্ছন্ন পরিবেশ ও মশার উপদ্রব তো আছেই। ব্যায়ামের ক্ষেত্রে সঠিক নিয়ম ও খাদ্যাভ্যাস খুব গুরুত্বপূর্ণ হলেও এখানে কোনো ডায়েট চার্ট নেই। প্রশিক্ষক না থাকায় অনেকেই ভুলভাবে ব্যায়াম করছেন, যা ক্ষতির কারণ হতে পারে।”

লোকপ্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু বকর বলেন, “ট্রেডমিল অনেকদিন ধরে নষ্ট। এখন চেস্ট প্রেস মেশিনও অচল। অন্যান্য যন্ত্রপাতিও পুরোপুরি সচল নয়। ফলে ব্যায়াম করতে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে।”

গণিত বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইখতার জাহান ইথিলা বলেন, “ছাত্রীদের জন্য আলাদা জিমনেসিয়াম বা নির্ধারিত সময় না থাকায় অনেকেই আগ্রহ থাকা সত্ত্বেও নিয়মিত ব্যায়াম করতে পারেন না। ছাত্রদের ভিড়ের মধ্যে ব্যায়াম করাও অনেক সময় অস্বস্তিকর। প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রশিক্ষকের অভাবে অনেকেই জানেন না কীভাবে সঠিকভাবে ব্যায়াম করতে হয়। তাই ছাত্রীদের জন্য পৃথক জিমনেসিয়াম এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।”

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মনিরুল আলম বলেন, “ট্রেডমিলটি ক্যাফেটেরিয়ায় থাকার সময় থেকেই নষ্ট। ট্রেডমিল ও চেস্ট প্রেস মেশিন আর মেরামত করা সম্ভব নয়, নতুন করে কিনতে হবে।”

তিনি আরও বলেন, “বর্তমান ব্যায়ামাগারটি ছোট এবং বৃষ্টি হলেই সেখানে পানি জমে। নতুন জিমনেসিয়াম নির্মাণের আগে নতুন যন্ত্রপাতি কেনা হলে তা কার্যকর হবে না।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, “শারীরিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো লিখিত আবেদন বা সমস্যার বিবরণ আমাদের কাছে আসেনি। লিখিতভাবে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর