শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বিজয়ের মাসে জহুরুল হক হলে রাজাকারবিরোধী বার্তা

বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা রাজাকারবিরোধী নানা পোস্টার ও ব্যানার। মুক্তিযুদ্ধের চেতনা, শহীদদের প্রতি শ্রদ্ধা এবং যুদ্ধাপরাধীদের প্রতি ঘৃণা, সব মিলিয়ে হলজুড়ে ফুটে উঠেছে প্রতিবাদের শিল্প। মহান স্বাধীনতা যুদ্ধের ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং দুই লাখ মা–বোনের ওপর সংঘটিত নির্যাতনের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বিজয়ের মাস উদ্‌যাপন করছে শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা রাজাকারবিরোধী নানা পোস্টার ও ব্যানার। মুক্তিযুদ্ধের চেতনা, শহীদদের প্রতি শ্রদ্ধা এবং যুদ্ধাপরাধীদের প্রতি ঘৃণা, সব মিলিয়ে হলজুড়ে ফুটে উঠেছে প্রতিবাদের শিল্প।

মহান স্বাধীনতা যুদ্ধের ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং দুই লাখ মা–বোনের ওপর সংঘটিত নির্যাতনের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বিজয়ের মাস উদ্‌যাপন করছে শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা।

হলের মূল প্রবেশপথে মেঝেজুড়ে বিছানো হয়েছে রাজাকার–আলবদরদের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক পোস্টার। এক পোস্টারে আঁকা ব্যঙ্গচিত্রের ওপরে মোটা লাল ক্রসচিহ্ন; চারপাশে পায়ের ছাপ। তাদের বার্তা “রাজাকার আল বদর কিছুই রবে না রে।” অন্য পোস্টারগুলোতেও রয়েছে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ঘৃণা ও প্রতিবাদের বার্তা।

হলের বিভিন্ন স্থানে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধীদের বিরুদ্ধে তীব্র ঘৃণার প্রতীকী বার্তা সম্বলিত বেশ কয়েকটি পোস্টার দেখা গেছে। শিক্ষার্থীদের দাবি মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সম্মান বজায় রাখতে এবং প্রজন্মকে সত্য ইতিহাস বোঝাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পোস্টারে রাজাকার–আলবদরদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়েছে, যেখানে তাদের ঘৃণ্য ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে চিত্র ব্যবহার করা হয়েছে। বার্তাটি ছিল দেশদ্রোহী শক্তির কোনো অবশিষ্ট যেন ভবিষ্যৎ প্রজন্ম মেনে না নেয়।

আরেকটি পোস্টারে পাকিস্তানি সামরিক শাসন এবং ১৯৭১ সালের নৃশংসতার প্রতি ঘৃণা প্রকাশ করে কঠোর ভাষায় জানানো হয়েছে, মুক্তিযুদ্ধবিরোধী শক্তির সঙ্গে কোনো আপস নেই। পাকিস্তানের প্রতীকী চিহ্ন ব্যবহারের মাধ্যমে দখলদার বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিবাদের বার্তা তুলে ধরা হয়েছে।

শিক্ষার্থীরা জানান, এসব পোস্টারের উদ্দেশ্য কাউকে অপমান করা নয়—বরং ১৯৭১ সালে স্বাধীনতাবিরোধীদের ভূমিকা ও সেই সময়ের অত্যাচারের ইতিহাস বর্তমান শিক্ষার্থীদের সামনে তুলে ধরা। বিজয়ের মাসে এসব আয়োজনে ক্যাম্পাসজুড়ে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসের প্রতি শ্রদ্ধার পরিবেশ তৈরি হয়েছে। সৌজন্যে এ আয়োজন করেছে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীবৃন্দ।

সদ্য সংবাদ/আকাশ সাদ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর