শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বিএনপিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর বিএনপিতে যোগ দেওয়ার গুঞ্জন উঠলেও সে সম্ভাবনা নাকচ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বিএনপিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা তাঁর নেই।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর বিএনপিতে যোগ দেওয়ার গুঞ্জন উঠলেও সে সম্ভাবনা নাকচ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বিএনপিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা তাঁর নেই।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তাসনিম জারা জানান, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন। সেই লক্ষ্যে রোববার সকাল থেকে তিনি এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন। এ কার্যক্রমে ব্যাপক সাড়া মিলছে বলেও জানানো হয়।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে হলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশের সমর্থন-সংবলিত স্বাক্ষর মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করতে হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার। এর মধ্যেই তাসনিম জারাকে প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহ সম্পন্ন করতে হবে।

খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এবং মান্ডা এলাকা নিয়ে গঠিত ঢাকা–৯ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৩০০ জন। সে হিসাবে স্বতন্ত্র প্রার্থী হতে হলে তাঁকে ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে।

এর আগে ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন, খিলগাঁওয়েই তাঁর জন্ম ও বেড়ে ওঠা এবং তিনি ওই এলাকারই ঘরের মেয়ে। একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষ ও দেশের সেবা করার স্বপ্ন থাকলেও বাস্তব পরিস্থিতির কারণে তিনি কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও লেখেন, দেশের মানুষ ও নিজের এলাকার ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য তিনি লড়াই চালিয়ে যাবেন। সে লক্ষ্যেই তিনি ঢাকা–৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তাসনিম জারা জানান, কোনো দলের প্রার্থী না হওয়ায় তাঁর পক্ষে দলীয় কার্যালয়, সুসংগঠিত কর্মী বাহিনী কিংবা সরকার ও প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুবিধা থাকবে না। এ অবস্থায় তাঁর একমাত্র ভরসা ভোটাররা। সততা, নিষ্ঠা ও নতুন রাজনীতির অদম্য ইচ্ছাশক্তির ওপর আস্থা রেখে এলাকার মানুষের সমর্থন কামনা করেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর