শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বিএনপি গণভোটে ‘হ্যাঁ’-র পক্ষে থাকবে: মাহদী আমীন

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য গণভোটে বিএনপি ‘হ্যাঁ’-র পক্ষে অবস্থান নেবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন। তিনি জানিয়েছেন, সংসদ সদস্য প্রার্থীদেরও নির্বাচনি প্রচারণায় এই অবস্থান অনুসরণ করতে বলা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর গুলশানস্থ দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহদী বলেন, 'জুলাই চার্টারে জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির অবস্থানের কিছু নোট অব ডিসেন্ট ছিল। সেগুলোকে মাথায় রেখে গণঅভ্যুত্থান ও রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের বিষয়গুলো বিবেচনা করে আমাদের ৩১ দফা সংস্কারের মূল ভিত্তি গণভোটে ‘হ্যাঁ’-র পক্ষে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছে।'

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য গণভোটে বিএনপি ‘হ্যাঁ’-র পক্ষে অবস্থান নেবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন। তিনি জানিয়েছেন, সংসদ সদস্য প্রার্থীদেরও নির্বাচনি প্রচারণায় এই অবস্থান অনুসরণ করতে বলা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর গুলশানস্থ দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহদী বলেন, 'জুলাই চার্টারে জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির অবস্থানের কিছু নোট অব ডিসেন্ট ছিল। সেগুলোকে মাথায় রেখে গণঅভ্যুত্থান ও রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের বিষয়গুলো বিবেচনা করে আমাদের ৩১ দফা সংস্কারের মূল ভিত্তি গণভোটে ‘হ্যাঁ’-র পক্ষে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছে।'

তিনি আরও বলেন, 'নোট অব ডিসেন্ট থাকা স্বাভাবিক, ভিন্নমত সংসদে আলোচনার মাধ্যমে সমাধান হবে। সামগ্রিকভাবে গণভোটে আমাদের অবস্থান ‘হ্যাঁ’, তা দলের সকলকে জানানো হয়েছে। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে।'

বিএনপির অন্তর্বর্তীণ প্রতিযোগিতা নিয়েও মাহদী বলেন, 'দীর্ঘদিন সাধারণ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। দীর্ঘ সময় ধরে সংগ্রামী রাজনীতিবিদরা নির্বাচনে আসেননি। তাই প্রার্থীর সংখ্যা বেশি হওয়া স্বাভাবিক। কিন্তু প্রতিটি আসনে একমাত্র প্রার্থী মনোনয়ন পেতে পারেন। এখন নির্বাচনী আলাপ-আলোচনা ও শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত অনুসারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।'

তিনি আরও অভিযোগ করেন, কিছু এলাকায় পোস্টাল ব্যালটের নামে আইডি ও বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করা হচ্ছে, যা অগ্রহণযোগ্য ও নির্বাচন প্রক্রিয়ার ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট করছে।

মাহদী বলেন, 'আমরা চাই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। যখন জনগণের ভোটাধিকার ঠিকভাবে মূল্যায়িত হবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে, তখনই বিএনপি জনগণের রায় অনুযায়ী সরকার গঠন করবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর