রোববার (২৩ নভেম্বর) প্রধান প্রকৌশলী মো. তারেক আনোয়ার জাহেদী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেন।
চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্ষয়ক্ষতির তথ্যসহ সচিত্র প্রতিবেদন এবং সংযুক্ত ছক অনুযায়ী জরুরি ভিত্তিতে সোমবারের (২৪ নভেম্বর) মধ্যে স্বাক্ষরিত স্ক্যানকপি ও সফটকপি (Excel-Nikos ফন্ট) ইমেইলে ([deskoneeed@yahoo.com], [mailto:deskoneeed@yahoo.com]) পাঠাতে হবে।
এছাড়া, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর তথ্যও আহ্বান করা হয়েছে। নির্ধারিত ছকের মাধ্যমে জেলা-উপজেলার নাম, ক্ষতিগ্রস্ত কক্ষের সংখ্যা, ক্ষয়ক্ষতির পরিমাণ ও অন্যান্য বিবরণ প্রদান করতে হবে। এ তথ্য হার্ড ও সফট কপি আকারে আগামী ২৭ নভেম্বরের মধ্যে পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন-এর ইমেইলে ([dirplandpe@gmail.com], [mailto:dirplandpe@gmail.com]) পাঠানোর অনুরোধ করা হয়েছে।