শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ভোটের মহড়াতেই অব্যবস্থাপনা, নতুন করে ভোটগ্রহণ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকায় মক ভোটিংয়ের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার সকাল ৮টা থেকে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চারটি বুথে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। তবে ভোট শুরুর মাত্র এক ঘণ্টা পরেই কেন্দ্রটিতে সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতি।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকায় মক ভোটিংয়ের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার সকাল ৮টা থেকে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চারটি বুথে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। তবে ভোট শুরুর মাত্র এক ঘণ্টা পরেই কেন্দ্রটিতে সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতি।

মক ভোটিংয়ের মূল উদ্দেশ্য ছিল সংসদ ও গণভোট একত্রে দিতে কত সময় লাগে এবং ভোট ব্যবস্থাপনায় কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে তা চিহ্নিত করা। প্রথম ঘণ্টায় চারটি বুথে যথাক্রমে ২৩, ৩৭, ২৭ ও ২১ জন ভোট দিয়েছেন।

ভোটাররা জানান, সংসদ নির্বাচনের ব্যালটে ভোট দেওয়া সহজ হলেও গণভোটে ‘হ্যাঁ/না’ ভোট বুঝে না বুঝেই দিয়েছেন।

একজন ভোটার বলেন, ‘গণভোট নিয়ে ব্যাপক প্রচারণা দরকার। গোলাপি রঙের ব্যালটে কী লেখা আছে তা পড়ার সুযোগও হয়নি। ছোট লেখায় খেয়ালও করতে পারিনি। একটা টিক ও ক্রস চিহ্নের মধ্যে একটাতে সিল মেরে দিলাম।’ 

ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টা পর কেন্দ্রে আসেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি ভোটকেন্দ্রের বিশৃঙ্খল অবস্থা দেখে কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। ভোট দিতে একজনের কত সময় লাগে তা নিজেই তদারকি করতে শুরু করেন। পুরুষ ও নারী ভোটকেন্দ্রের জন্য ২০ জন করে ভোটার বাছাই করে নতুনভাবে ভোটগ্রহণ কার্যক্রম শুরু করেন।

মো. সানাউল্লাহ বলেন, ‘ভোটের লাইনে দাঁড়ানো থেকে ভোট দেওয়ার সময় কত লাগে তা দেখতে হবে। এই সময়ের ওপর ভিত্তি করে ভোটকক্ষের সংখ্যা, গোপন কক্ষের সংখ্যা এবং ভোটকেন্দ্র বৃদ্ধি করার মতো সিদ্ধান্ত নিতে হবে। শুধুমাত্র এখানে নাটক করার জন্য নয়, এটি গুরুত্বপূর্ণ। হযবরল ও অরাজকতা থাকলে কার্যক্রমের যথার্থ মূল্যায়ন সম্ভব হবে না।’ তিনি ভোটার ছাড়া অন্যদের সাময়িকভাবে সরিয়ে দিয়ে কার্যক্রম চালানোর অনুরোধও জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর