শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ভোক্তার আস্থা অর্জন এবং পণ্য ও সেবার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে খাস ফুড

NULL

A
Admin
২৫ জুলাই, ২০২৬
বুধবার (২২ জুলাই) রাজধানীর ধানমন্ডিস্থ খাস ফুডের প্রধান কার্যালয়ে খাস ফুড লিমিটেডের উদ্যোগে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের পরিচালনায় ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং উত্তম ভোক্তা-সেবা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক (মেট্রো-১) মো. আব্দুল জব্বার মন্ডল এবং সহকারী পরিচালক (প্রশিক্ষণ) তাহমিনা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন খাস ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল মোস্তফা সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বাস্তব কেস স্টাডি, প্রশ্নোত্তর পর্ব এবং মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য এবং গ্রাহকসেবার বিভিন্ন বাস্তবধর্মী বিষয় সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।
সহকারী পরিচালক (প্রশিক্ষণ) তাহমিনা বেগম ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারা, আইনটির প্রয়োগ, ভোক্তার অধিকার এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সহকারী পরিচালক (মেট্রো-১) মো. আব্দুল জব্বার মন্ডল তাঁর বক্তব্যে বলেন, "গ্রাহকের সন্তুষ্টি অর্জনে নৈতিকতা, স্বচ্ছতা ও সদাচরণের কোনো বিকল্প নেই।"  তিনি ব্যবসা প্রতিষ্ঠানের আইনগত ও নৈতিক দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান এবং অভিযোগ ব্যবস্থাপনা বিভাগকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। 

উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) বিকাশ চন্দ্র দাস ভোক্তার অধিকার সংরক্ষণে এ ধরনের সময়োপযোগী কর্মসূচির উদ্যোগ গ্রহণ করায় খাস ফুডকে ধন্যবাদ জানান। খাস ফুডের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "একটি ব্র্যান্ডের মূল ভিত্তি হলো পণ্যের গুণগত মান  এবং ভোক্তার সন্তুষ্টি।" এছাড়া প্রতিষ্ঠানের সকল কর্মীকে ভোক্তার অধিকার রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং এ ক্ষেত্রে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সব সময় খাস ফুডের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন। 

খাস ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল মোস্তফা বলেন, "নিরাপদ খাদ্য সরবরাহের পাশাপাশি ভোক্তার অধিকার সংরক্ষণকে খাস ফুড সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। আমাদের লক্ষ্য, প্রতিটি গ্রাহকের কাছে সর্বোচ্চ মানের পণ্য ও সেবা পৌঁছে দেওয়া। পণ্যের গুণগত মান উন্নয়ন এবং ভোক্তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্য বাস্তবায়নে আমরা সবসময় নতুন জ্ঞান অর্জন, নিজেদের কার্যক্রম নিয়মিত মূল্যায়ন এবং ধারাবাহিক উন্নয়নে বিশ্বাস করি। এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা আমাদের কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন কর্মে প্রতিফলিত হবে এবং ভোক্তার আস্থা অর্জনে আরও কার্যকর ভূমিকা রাখবে।"

উল্লেখ্য, খাস ফুড একটি স্বনামধন্য নিরাপদ খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান যা দীর্ঘ ১১ বছর ধরে সুনামের সাথে লাখো গ্রাহকের আস্থা অর্জন করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর