শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ভিনিসিয়ুস নাকি হালান্ড, কে এগিয়ে?

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিল ও নরওয়ে মুখোমুখি হলেও ম্যাচটির অন্যতম আকর্ষণ দুই তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র ও আর্লিং হালান্ডের ব্যক্তিগত দ্বৈরথ। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে নজর থাকবে বিশ্বের সেরা দুই আক্রমণভাগের খেলোয়াড়ের দিকেই।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিল ও নরওয়ে মুখোমুখি হলেও ম্যাচটির অন্যতম আকর্ষণ দুই তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র ও আর্লিং হালান্ডের ব্যক্তিগত দ্বৈরথ। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে নজর থাকবে বিশ্বের সেরা দুই আক্রমণভাগের খেলোয়াড়ের দিকেই।

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অতীত পরিসংখ্যান খুব একটা স্বস্তিদায়ক নয়। তবে ক্লাব ফুটবলে হালান্ডের বিপক্ষে ভিনিসিয়ুসের রেকর্ড ব্রাজিলকে বাড়তি আত্মবিশ্বাস দিতেই পারে।

রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির জার্সিতে এখন পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছেন এই দুই তারকা। সেই লড়াইয়ে চারবার জিতেছেন ভিনিসিয়ুস, দুটি ম্যাচ ড্র হয়েছে এবং দুটি জিতেছেন হালান্ড। গোলের অবদানেও এগিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আট ম্যাচে তিনি করেছেন তিন গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও পাঁচটি গোল। অন্যদিকে হালান্ড করেছেন চার গোল।

২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ভিনিসিয়ুসের গোলে রিয়াল মাদ্রিদ ১-১ সমতা আনে। তবে দ্বিতীয় লেগে ৪-০ ব্যবধানে জিতে ফাইনালে ওঠে ম্যানচেস্টার সিটি। সেই ম্যাচে হালান্ড গোল করতে পারেননি।

পরের মৌসুমে কোয়ার্টার ফাইনালে আবারও মুখোমুখি হয় দুই দল। টাইব্রেকারে জয় পেয়ে সেমিফাইনালে ওঠে রিয়াল মাদ্রিদ। ওই দুই লেগে দুই তারকার কেউই গোলের দেখা পাননি।

২০২৪-২৫ মৌসুমে সিটির ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে হালান্ড জোড়া গোল করেন। পরের মৌসুমে লিগ পর্বে ২-১ ব্যবধানে সিটির জয়ে একটি গোলও করেন তিনি।

তবে ২০২৫-২৬ মৌসুমের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ আবারও ম্যানচেস্টার সিটিকে বিদায় করে। ইতিহাদ স্টেডিয়ামে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে রিয়ালের দুটি গোলই করেন ভিনিসিয়ুস। হালান্ড একটি গোল করলেও দলকে হার এড়াতে পারেননি।

চলমান বিশ্বকাপেও দুজনই দুর্দান্ত ছন্দে রয়েছেন। ভিনিসিয়ুসের ঝুলিতে রয়েছে চারটি গোল, আর হালান্ড করেছেন পাঁচটি। শেষ ষোলোর এই লড়াইয়ে শুধু দুই তারকার ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতাই নয়, টুর্নামেন্টে কার যাত্রা অব্যাহত থাকবে, সেটিও নির্ধারণ হবে এই ম্যাচে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর