ভেনেজুয়েলার অভিযোগের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্য বিতর্ক উসকে দেয়।
ভেনেজুয়েলার তেল খাতের বর্তমান অবস্থা তুলে ধরে লিপো বলেন, 'খাতটি টিকিয়ে রাখতে বিপুল বিনিয়োগ প্রয়োজন। প্রায় তিন দশক আগে দেশটির দৈনিক তেল উৎপাদন ছিল ৩০ লাখ ব্যারেলের বেশি, যা বর্তমানে এক মিলিয়ন ব্যারেলের নিচে নেমে এসেছে। অবকাঠামোর অবস্থা এতটাই নাজুক যে উৎপাদন ধরে রাখতেই বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ দরকার, তবুও উৎপাদন কমছে।'
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামনে বড় প্রশ্ন, ভেনেজুয়েলায় কে এবং কত দ্রুত এই বিপুল বিনিয়োগ করবে। বিশেষ করে যখন দীর্ঘমেয়াদে কারা ক্ষমতায় থাকবে, তা নিয়েই অনিশ্চয়তা রয়েছে।
এদিকে, নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক মানুষ ও সামরিক সদস্য উভয়ই রয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কারাকাস বিমানবন্দরের পশ্চিমে ক্যাটিয়া লা মার এলাকার একটি আবাসিক ভবনে বিমান হামলায় প্রাণ হারান ৮০ বছর বয়সী রোসা গঞ্জালেস ও তার পরিবারের সদস্যরা। ওই ঘটনায় আরও একজন আহত হন।
হামলায় আহত রোসা গঞ্জালেসের ভাতিজা উইলমান গঞ্জালেস বলেন, বাড়ি হারানোর পর কোথায় যাবেন তা তিনি জানেন না।