শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ভেনেজুয়েলায় মার্কিন হামলা, যুদ্ধ শুরুর আশঙ্কা

ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই রাজধানী কারাকাসে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোর খবরে বলা হয়েছে, মধ্যরাতে শহরের বিভিন্ন এলাকায় জোরালো শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার (২ জানুয়ারি) রয়টার্স জানায়, স্থানীয় সময় গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের একাধিক এলাকায় এসব শব্দ শোনা যায়। আল জাজিরার এক সংবাদদাতা জানিয়েছেন, বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এদিকে অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, শহরে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই রাজধানী কারাকাসে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোর খবরে বলা হয়েছে, মধ্যরাতে শহরের বিভিন্ন এলাকায় জোরালো শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার (২ জানুয়ারি) রয়টার্স জানায়, স্থানীয় সময়  গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের একাধিক এলাকায় এসব শব্দ শোনা যায়।

আল জাজিরার এক সংবাদদাতা জানিয়েছেন, বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। 

এদিকে অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, শহরে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে নিচু দিয়ে উড়ে যাওয়া বিমানের শব্দও শোনা যায়, যা বিমান হামলার আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। বিস্ফোরণের পর কারাকাসের দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটির আশপাশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

এই ঘটনার প্রেক্ষাপটে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসী সামরিক প্রস্তুতির অভিযোগ করেন। একই সঙ্গে তিনি জানান, মাদক পাচার মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি নিয়ে আলোচনা করতে তার দেশ প্রস্তুত।

মাদুরোর অভিযোগ, তাকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা ও সামরিক চাপ প্রয়োগ করে আসছে। তিনি বলেন, ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদ দখলের লক্ষ্যেই এই চাপ সৃষ্টি করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল খাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে, যা দুই দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করে তোলে।
 
তবে মাদুরো জোর দিয়ে বলেন, এখনই দুই দেশের মধ্যে আন্তরিক সংলাপ শুরু করার সময়। যুক্তরাষ্ট্র যদি সত্যিই মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে আগ্রহী হয়, তাহলে ভেনেজুয়েলা আলোচনায় বসতে প্রস্তুত।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর