শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ভেনেজুয়েলা হবে যুক্তরাষ্ট্রের জ্বালানি কেন্দ্র: মাচাদো

ভেনেজুয়েলাকে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রধান জ্বালানি সরবরাহকারী ও শক্তিশালী মিত্র হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধান বিরোধীদলীয় নেত্রী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো। সোমবার (৫ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে জনপ্রিয় সঞ্চালক শন হ্যানিটিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এই প্রতিশ্রুতি দেন। তিনি ৩ জানুয়ারি তার জন্য ‘ঐতিহাসিক দিন’ হিসেবে উল্লেখ করে বলেন, 'এ দিনে মার্কিন অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ায় স্বৈরাচারের পরাজয় নিশ্চিত হয়েছে। এটি শুধু ভেনেজুয়েলার জন্য নয়, বরং বিশ্বব্যাপী স্বাধীনতা ও মানবিক মর্যাদা রক্ষার পথে একটি বড় মাইলফলক।'

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ভেনেজুয়েলাকে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রধান জ্বালানি সরবরাহকারী ও শক্তিশালী মিত্র হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধান বিরোধীদলীয় নেত্রী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো।

সোমবার (৫ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে জনপ্রিয় সঞ্চালক শন হ্যানিটিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এই প্রতিশ্রুতি দেন।

তিনি ৩ জানুয়ারি তার জন্য ‘ঐতিহাসিক দিন’ হিসেবে উল্লেখ করে বলেন, 'এ দিনে মার্কিন অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ায় স্বৈরাচারের পরাজয় নিশ্চিত হয়েছে। এটি শুধু ভেনেজুয়েলার জন্য নয়, বরং বিশ্বব্যাপী স্বাধীনতা ও মানবিক মর্যাদা রক্ষার পথে একটি বড় মাইলফলক।'

ভেনেজুয়েলার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, মাদুরো পরবর্তী সরকার লাতিন আমেরিকার অপরাধী চক্রের কার্যক্রম বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সহযোগী হিসেবে কাজ করবে। দেশটির বাজার উন্মুক্ত করে বিদেশি বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি চাহিদার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলা তার লক্ষ্য।

এছাড়া, তিনি দেশ ছেড়ে পালানো লাখো নাগরিককে ফিরে এনে একটি শক্তিশালী জাতি গঠন করার স্বপ্ন দেখান।

মাচাদো জোর দিয়ে বলেন, 'মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন হলে আমাদের দল অন্তত ৯০ শতাংশ ভোট পাবে এবং আমি যত দ্রুত সম্ভব দেশে ফেরার জন্য প্রস্তুত।'

বর্তমানে অজ্ঞাত স্থানে থাকা মাচাদো নবনিযুক্ত অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে তীব্র সমালোচনা করেছেন। তিনি দেলসিকে ‘নিপীড়ন, দুর্নীতি ও মাদক পাচারের হোতাদের অন্যতম’ আখ্যায়িত করেন।

যদিও ট্রাম্প প্রশাসন দেলসির সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছে, তবে মাচাদো তার অবস্থানে অটল রয়েছেন।

এদিকে, গত শনিবার মার্কিন এলিট ডেল্টা ফোর্স মাদুরো ও তার স্ত্রীকে কারাকাস থেকে আটক করে নিউইয়র্কের ব্রুকলিনের একটি কারাগারে রাখা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর