ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান
NULL
A
Admin
ভারতের বিমানবাহিনীতে গুপ্তচরবৃত্তির এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ উঠেছে, পাকিস্তানের হয়ে কাজ করে দীর্ঘদিন ধরে গোপন তথ্য ও রণকৌশল পাচার করা হচ্ছিল। ইতোমধ্যে একটি চক্র শনাক্ত করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এবং বিষয়টি নিয়ে গোপনে তদন্ত চলছে।
এই তদন্তের অংশ হিসেবে আসামে বিমানবাহিনীর একটি ঘাঁটি থেকে সুমিত কুমার (৩৬) নামে এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পাকিস্তানের হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য পাকিস্তানে পাচারের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ভারতের অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (গোয়েন্দা) প্রফুল্ল কুমার।
রোববার (২২ মার্চ) রাজস্থান গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে জানায়, আসামের একটি বিমানবাহিনী স্টেশনে কর্মরত এক বেসামরিক কর্মচারী পাকিস্তানি হ্যান্ডলারদের কাছে সংবেদনশীল তথ্য পাচার করছিলেন—এমন অভিযোগে তাকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজস্থান গোয়েন্দা সংস্থা ও বিমানবাহিনীর গোয়েন্দা ইউনিটের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এর আগে চলতি বছরের জানুয়ারিতে জয়সালমীর থেকে এক সন্দেহভাজনকে আটক করার মাধ্যমে তদন্তের সূচনা হয়। সেই সূত্র ধরেই সুমিত কুমারের সম্পৃক্ততা শনাক্ত করা হয়।
উত্তরপ্রদেশের বাসিন্দা সুমিত কুমার আসামের ডিব্রুগড়ের চাবুয়া বিমানবাহিনী ঘাঁটিতে ‘মাল্টি-টাস্কিং স্টাফ’ হিসেবে কর্মরত ছিলেন। তদন্তে জানা গেছে, ২০২৩ সাল থেকে তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এজেন্টদের সঙ্গে যোগাযোগ রেখে আসছিলেন এবং অর্থের বিনিময়ে তথ্য সরবরাহ করতেন।
পুলিশের ধারণা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তিনি ভারতের যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অবস্থান, বিমানবাহিনীর সদস্যদের তথ্য এবং বিভিন্ন রণকৌশল সংক্রান্ত গোপন তথ্য সংগ্রহ করে পাচার করেছেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সূত্র: দ্য হিন্দু ও সংবাদ প্রতিদিন
এই বিভাগের আরও খবর
যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হবে এবং টোল নেবে: ডোনাল্ড ট্রাম্প
২৫ জুলাই, ২০২৬
পর্তুগালে জমকালো আয়োজনে বিজয় মেলা
২৫ জুলাই, ২০২৬
যুদ্ধক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে এলেই যুদ্ধ থামাবে ইরান: আরাগচি
২৫ জুলাই, ২০২৬
৫৩ হাজারের বেশি বিদেশিকে ফেরত পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা
২৫ জুলাই, ২০২৬
রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট
২৫ জুলাই, ২০২৬
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
-
আরজুকে আহবায়ক ও জহিরুলকে সদস্য সচিব করে নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র আহ্বায়ক কমিটি গঠন
-
সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলভ
-
সিদ্ধিরগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
ট্যুরিস্ট বাসে ডিজিটাল নিবন্ধন চালু রাঙ্গামাটিতে
-
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বায়োইনফরমেটিক্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
-
জামালপুরে দুই ইট ভাটার চিমনি ধ্বংস; পাঁচ লক্ষ টাকা জরিমানা, আটক ২
-
গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় জিয়াউল করিম মোড়ল রিফাত
-
বেনাপোলে ৩ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
-
নিখোঁজের দুই মাস পর খোঁজ মিলল ষষ্ঠী চন্দ্রের
-
পেনাল্টি মিস লিওনেল মেসির