শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ভারতে না খেললে পয়েন্ট হারাতে হবে বাংলাদেশকে: বিসিবিকে আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তনের আবেদন নাকচ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি, এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। মঙ্গলবার (৬ জানুয়ারি) এ ইস্যুতে আইসিসি ও বিসিবির মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, বৈঠকে আইসিসি বিসিবিকে জানিয়ে দিয়েছে যে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন করা সম্ভব নয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তনের আবেদন নাকচ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি, এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এ ইস্যুতে আইসিসি ও বিসিবির মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, বৈঠকে আইসিসি বিসিবিকে জানিয়ে দিয়েছে যে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন করা সম্ভব নয়।

এর ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশ দলকে ভারতে গিয়েই খেলতে হবে। অন্যথায় ম্যাচগুলোতে পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়তে হবে।

তবে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসি আনুষ্ঠানিকভাবে তাদের জানায়নি। মঙ্গলবারের বৈঠকের পর এখন পর্যন্ত আইসিসি, বিসিবি কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—কোনো পক্ষই আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

উল্লেখ্য, গত রোববার আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য কোনো ভেন্যুতে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনার অনুরোধ জানায় বিসিবি। এর পরই আইসিসি এই বৈঠকের আয়োজন করে।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা চলবে ৮ মার্চ পর্যন্ত। 

বিশ্বকাপ ভেন্যু নিয়ে উদ্বেগের পেছনে একটি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে মুস্তাফিজুর রহমান ইস্যুকে। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুস্তাফিজকে দল থেকে বাদ দেয়। গত ডিসেম্বরে আইপিএল নিলামে কেকেআর ৯ কোটি ২০ লাখ রুপিতে এই বাংলাদেশি পেসারকে দলে নিয়েছিল।

এই ঘটনার পরই বিশ্বকাপের ম্যাচ ভেন্যু নিয়ে আইসিসিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর