শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ভারতে কি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ?- বুধবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত চায় আইসিসি

২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ, বিশেষ করে ভারতে গিয়ে ম্যাচ খেলবে কি না—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রোববার (১৮ জানুয়ারি) ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২১ জানুয়ারির মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তাদের চূড়ান্ত অবস্থান জানাতে হবে। প্রতিবেদনে বলা হয়, শনিবার ঢাকায় অনুষ্ঠিত আলোচনায় আইসিসি এই সময়সীমা নির্ধারণ করে দেয়। এক সপ্তাহের মধ্যে হওয়া দ্বিতীয় দফার আলোচনায় বিসিবি আবারও জানায়, তারা বিশ্বকাপে খেলতে আগ্রহী, তবে ভারতের বাইরের ভেন্যুতে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ,  বিশেষ করে ভারতে গিয়ে ম্যাচ খেলবে কি না—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

রোববার (১৮ জানুয়ারি) ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২১ জানুয়ারির মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তাদের চূড়ান্ত অবস্থান জানাতে হবে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার ঢাকায় অনুষ্ঠিত আলোচনায় আইসিসি এই সময়সীমা নির্ধারণ করে দেয়। এক সপ্তাহের মধ্যে হওয়া দ্বিতীয় দফার আলোচনায় বিসিবি আবারও জানায়, তারা বিশ্বকাপে খেলতে আগ্রহী, তবে ভারতের বাইরের ভেন্যুতে। সহ-আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কাকে বিকল্প ভেন্যু হিসেবে বিবেচনার প্রস্তাব দেয় বিসিবি।

তবে, আইসিসি সূচি পরিবর্তনের বিষয়ে অনড় অবস্থান নেয় এবং জানিয়ে দেয়, বাংলাদেশকে নির্ধারিত সূচি অনুযায়ী ‘সি’ গ্রুপেই খেলতে হবে।

প্রায় তিন সপ্তাহ ধরে চলা এই অচলাবস্থার সূচনা হয় গত ৪ জানুয়ারি, প্রথমবারের মতো বিসিবি আইসিসিকে নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের কথা জানায়। এরই মধ্যে বিশ্বকাপ শুরুর সময়ও ঘনিয়ে এসেছে। সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী দিনে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশের। একই ভেন্যুতে আরও দুটি ম্যাচ খেলার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হওয়ার কথা মুম্বাইয়ে।

শনিবারের আলোচনায় বিসিবির আরেকটি প্রস্তাবও নাকচ করে দেয় আইসিসি। বিসিবি চেয়েছিল বাংলাদেশকে ‘বি’ গ্রুপে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করতে, যেখানে ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা। তবে আইসিসির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, ভারতের ক্ষেত্রে বাংলাদেশের জন্য কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই।

আইসিসি অংশগ্রহণকারী ২০ দলের কাছে স্বাধীন একটি নিরাপত্তা সংস্থার তৈরি নিরাপত্তা পরামর্শ পাঠিয়েছে। সেখানে ভারতের সামগ্রিক ঝুঁকির মাত্রা ‘মাঝারি থেকে উচ্চ’ হিসেবে উল্লেখ থাকলেও কোনো নির্দিষ্ট দলের জন্য আলাদা হুমকির কথা বলা হয়নি।

আইসিসি ও বিসিবির আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এখন আইসিসি বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে যদি বিসিবি দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানায়, তাহলে বর্তমান র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।

এই টানাপোড়েনের সূত্রপাত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আইপিএল ২০২৬ মৌসুমে কলকাতা নাইট রাইডার্স দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর। কোনো কারণ না জানানোয় বিষয়টি নিয়ে ক্ষোভ তৈরি হয়। এর পরপরই বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে এবং বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে জানায়, তারা ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে না। সেই অবস্থানেই এখনো অনড় রয়েছে বিসিবি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর