শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা জানাল বিসিসিআই

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠতে যাচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া এই বৈশ্বিক টুর্নামেন্টকে সামনে রেখে ভারতে আয়োজন নিয়ে তৈরি হয়েছে সাময়িক অনিশ্চয়তা। বিশেষ করে পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের সংক্রমণের খবর ছড়িয়ে পড়ায় কলকাতায় বিশ্বকাপ ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা-উদ্বেগ তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, নিপাহ পরিস্থিতির কারণে কলকাতায় ম্যাচ খেলা নিয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আপত্তির কথা উঠেছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠতে যাচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া এই বৈশ্বিক টুর্নামেন্টকে সামনে রেখে ভারতে আয়োজন নিয়ে তৈরি হয়েছে সাময়িক অনিশ্চয়তা। বিশেষ করে পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের সংক্রমণের খবর ছড়িয়ে পড়ায় কলকাতায় বিশ্বকাপ ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা-উদ্বেগ  তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, নিপাহ পরিস্থিতির কারণে কলকাতায় ম্যাচ খেলা নিয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আপত্তির কথা উঠেছে। আসন্ন বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেন্সে সেমিফাইনালসহ মোট ছয়টি ম্যাচ আয়োজনের কথা রয়েছে।

তবে এই উদ্বেগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভারত সরকার ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই।

পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাস নতুন কোনো ঘটনা নয়। রাজ্যে এ নিয়ে অষ্টমবারের মতো ভাইরাসটি শনাক্ত হয়েছে। সর্বশেষ বারাসাতে দুই নারী নার্সের শরীরে নিপাহ সংক্রমণ ধরা পড়ে। তাদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করা হলেও এখন পর্যন্ত কারও রিপোর্ট পজিটিভ আসেনি।

ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পরিস্থিতিকে ‘স্বাস্থ্য জরুরি অবস্থা’ হিসেবে দেখার সুযোগ নেই। এটি একটি সীমিত ও নিয়ন্ত্রিত স্থানীয় প্রাদুর্ভাব। কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে নজরদারি, পরীক্ষাগার পরীক্ষা এবং মাঠপর্যায়ের তদন্তের মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে রেখেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) জানিয়েছে, বর্তমানে নতুন কোনো নিপাহ রোগী শনাক্ত হয়নি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভ্রমণ কিংবা বাণিজ্যে কোনো ধরনের বিধিনিষেধ আরোপের প্রয়োজন দেখছে না সংস্থাটি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আতঙ্ক প্রসঙ্গে বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে জানান, খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। যেকোনো স্বাস্থ্যঝুঁকির ক্ষেত্রে সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আপাতত বড় কোনো ঝুঁকি নেই।

তিনি আরও বলেন, নিপাহ আক্রান্ত সর্বশেষ দুই রোগী যে এলাকায় শনাক্ত হয়েছেন, সেটি ইডেন গার্ডেন্স থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। ফলে ম্যাচ আয়োজন নিয়ে কোনো নিরাপত্তা শঙ্কা তৈরি হয়নি।

বিসিসিআই স্পষ্টভাবে জানিয়েছে, কলকাতা থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সরকার বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ভিন্ন কোনো নির্দেশনা এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমান পরিস্থিতিতে নিপাহ ভাইরাস বিশ্বকাপ আয়োজনের পথে কোনো বাধা নয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর