শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ভারত–চীন সম্পর্ক উন্নয়নের বার্তা: ‘ভালো প্রতিবেশী ও বন্ধু’ বললেন শি জিনপিং

ভারত ও চীন ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার বোলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার (২৬ জানুয়ারি) ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো শুভেচ্ছা বার্তায় এ মন্তব্য করেন তিনি। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। শি জিনপিং বলেন, 'গত এক বছরে চীন–ভারত সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত ও বিকশিত হয়েছে, যা বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চীন সবসময় বিশ্বাস করে, ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার হওয়াই দুই দেশের জন্য সঠিক পথ।'

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ভারত ও চীন ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার বোলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

সোমবার (২৬ জানুয়ারি) ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো শুভেচ্ছা বার্তায় এ মন্তব্য করেন তিনি। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

শি জিনপিং বলেন, 'গত এক বছরে চীন–ভারত সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত ও বিকশিত হয়েছে, যা বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চীন সবসময় বিশ্বাস করে, ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার হওয়াই দুই দেশের জন্য সঠিক পথ।'

চীন–ভারত সম্পর্ককে রূপক অর্থে ‘ড্রাগন ও হাতির একসঙ্গে নাচ’ হিসেবে উল্লেখ করে শি জিনপিং বলেন, 'উভয় দেশ পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করবে।'

একই সঙ্গে একে অপরের উদ্বেগের বিষয়গুলো সমাধানের মাধ্যমে সুস্থ ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও চীনের মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা ১৯৫০-এর দশক থেকে বিরোধপূর্ণ। ২০২০ সালে সীমান্ত সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা ও কয়েকজন চীনা সেনা নিহত হলে দুই দেশের সম্পর্কে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। এরপর হিমালয় অঞ্চলে উভয় দেশই সামরিক উপস্থিতি বাড়ায়।

তবে, গত বছর থেকে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে ২০২৫ সালে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক নীতির প্রেক্ষাপটে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর দিকেও মনোযোগ দিচ্ছে ভারত ও চীন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর