শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বাসসের প্রধান সম্পাদককে বের করে দেওয়ার অভিযোগ

বাংলাদেশ সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদকে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি বাংলা।বিবিসি বাংলার প্রতিবেদনে প্রতিষ্ঠানটির কর্মীদের বরাতে বলা হয়েছে, মাহবুব মোর্শেদের পদত্যাগ দাবিতে কয়েক দিন ধরে কর্মসূচি চলছিল। বিক্ষুব্ধ কর্মীরা তাঁর বিরুদ্ধে অপেশাদার আচরণ এবং একনায়কতান্ত্রিকভাবে প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগ তুলেছেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদকে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার প্রতিবেদনে প্রতিষ্ঠানটির কর্মীদের বরাতে বলা হয়েছে, মাহবুব মোর্শেদের পদত্যাগ দাবিতে কয়েক দিন ধরে কর্মসূচি চলছিল। বিক্ষুব্ধ কর্মীরা তাঁর বিরুদ্ধে অপেশাদার আচরণ এবং একনায়কতান্ত্রিকভাবে প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগ তুলেছেন।

বাসসের প্রধান বার্তা সম্পাদক মো. মানিকুল আজাদ বলেন, কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। তাঁর ভাষ্য অনুযায়ী, সব সিদ্ধান্ত নিজের হাতে রেখে তিনি অন্যদের সম্মান দিতেন না এবং কেউ ভিন্নমত প্রকাশ করলে বদলির মুখে পড়তে হতো। এসব ক্ষোভ একপর্যায়ে বিস্ফোরিত হয়েছে বলে তিনি জানান।

তবে অভিযোগগুলো অস্বীকার করেছেন মাহবুব মোর্শেদ। নিজের ফেসবুক পোস্টে তিনি এই পরিস্থিতির জন্য বিএনপি-কে দায়ী করেন।

ওই পোস্টে তিনি লেখেন, তাঁকে পদে না রাখতে চাইলে প্রচলিত নিয়ম অনুযায়ী চুক্তি বাতিল বা অপসারণ করা যেত। সে পথে না গিয়ে কার্যালয়ে জনতা সৃষ্টি করে হামলা ও তালা দিয়ে সরানোর চেষ্টা কেন করা হলো—সে প্রশ্ন তোলেন তিনি।

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১৭ আগস্ট দুই বছরের চুক্তিতে তৎকালীন অন্তর্বর্তী সরকার মাহবুব মোর্শেদকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ দিয়েছিল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর