শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বাংলাদেশসহ ছয় দেশকে হরমুজে নিরাপত্তা দিবে ইরানের

তিনি বলেন, 'সংবাদে দেখেছেন—চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারত। কয়েকদিন আগে ভারতের দুটি জাহাজ পার হয়েছে। আরও কিছু দেশ, এমনকি বাংলাদেশও— যারা আমাদের সঙ্গে সমন্বয় করেছে। ভবিষ্যতেও, যুদ্ধের পরেও এটি চলবে।' তিনি স্পষ্ট করেন, শত্রু বা বিরোধী দেশগুলোর জাহাজের জন্য প্রণালি খোলা থাকবে না। যুক্তরাষ্ট্র, ইসরাইল ও চলমান সংঘাতে জড়িত কিছু উপসাগরীয় দেশের জাহাজকে অনুমতি দেওয়া হবে না।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে বাংলাদেশসহ ছয়টি দেশের জন্য নিরাপদ পথ নিশ্চিত করেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, এই চলাচল বন্ধ হয়নি, তবে শুধুমাত্র ‘বন্ধু দেশ’ ও অনুমোদিত জাহাজদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

আরাঘচি জানান, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক, ভারত ও বাংলাদেশ এই তালিকায় রয়েছে।
 
তিনি বলেন, 'সংবাদে দেখেছেন—চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারত। কয়েকদিন আগে ভারতের দুটি জাহাজ পার হয়েছে। আরও কিছু দেশ, এমনকি বাংলাদেশও— যারা আমাদের সঙ্গে সমন্বয় করেছে। ভবিষ্যতেও, যুদ্ধের পরেও এটি চলবে।'

তিনি স্পষ্ট করেন, শত্রু বা বিরোধী দেশগুলোর জাহাজের জন্য প্রণালি খোলা থাকবে না। যুক্তরাষ্ট্র, ইসরাইল ও চলমান সংঘাতে জড়িত কিছু উপসাগরীয় দেশের জাহাজকে অনুমতি দেওয়া হবে না।

এই সিদ্ধান্তের প্রেক্ষিতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ইতিমধ্যেই সীমিত। শিপিং তথ্যভিত্তিক সংস্থা লয়েডস লিস্ট জানায়, সাধারণত প্রতিদিন প্রায় ১২০টি জাহাজ প্রণালি অতিক্রম করে। কিন্তু ১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মাত্র ১৫৫টি জাহাজ পার হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় ৯৫ শতাংশ কম। এর মধ্যে ৯৯টি ছিল তেল ও গ্যাসবাহী জাহাজ।

বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই প্রণালির মাধ্যমে পরিবহন হওয়ায়, হঠাৎ এই নিয়ন্ত্রণ জোরদারের ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব পড়েছে। ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন স্থানে জ্বালানি সংকট ও সরবরাহ চেইনে বিঘ্ন দেখা দিয়েছে।

সূত্র: এনডিটিভি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর