শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

‘বাংলাদেশে নির্বাচনের পরই বয়কটের সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান’

আগামী ১২ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন শেষ হলেই টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে পাকিস্তান সরে আসতে পারে বলে দাবি করেছেন ভারতের সাবেক ক্রিকেটার চেতন শর্মা। তাঁর মতে, খুব দ্রুতই পাকিস্তান এই ইস্যুতে ‘ইউটার্ন’ নেবে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

আগামী ১২ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন শেষ হলেই টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে পাকিস্তান সরে আসতে পারে বলে দাবি করেছেন ভারতের সাবেক ক্রিকেটার চেতন শর্মা। তাঁর মতে, খুব দ্রুতই পাকিস্তান এই ইস্যুতে ‘ইউটার্ন’ নেবে।

নিরাপত্তাজনিত আশঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ বিশ্বকাপে ভারতে ম্যাচ না খেলার অনুরোধ করেছিল। তবে আইসিসি সেই অনুরোধ গ্রহণ না করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয়। যদিও এখনো পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে আইসিসিকে কিছু জানায়নি।

বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চেতন শর্মা বলেন, বাংলাদেশের খেলোয়াড়দের কোনো দোষ নেই এবং পুরো বিষয়টি রাজনৈতিক। তিনি বলেন, বাংলাদেশে ১২ তারিখ নির্বাচন রয়েছে, এরপরই পরিস্থিতির পরিবর্তন দেখা যাবে। তখন বলা হবে, জনমতকে সম্মান জানিয়ে ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করা উচিত নয় এবং পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে। তাঁর দাবি, পুরো অবস্থানই বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের পর হয়তো সেনাপ্রধানও বলবেন, খেলাধুলাকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত এবং ম্যাচ হওয়া দরকার।

চেতন শর্মা আরও বলেন, এই মুহূর্তে পাকিস্তান আইসিসিকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এ ধরনের বক্তব্যের বাস্তব কোনো মূল্য নেই। তিনি বলেন, যে কেউ যেকোনো ঘোষণা দিতে পারে, কিন্তু তা আনুষ্ঠানিক না হলে বাস্তবে কিছু পরিবর্তন হয় না। এতে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় ক্রিকেট এবং ক্রিকেটাররাই।

৬০ বছর বয়সী চেতন শর্মা ভারতের হয়ে ২৩টি টেস্টে ৬১ উইকেট এবং ৬৫টি ওয়ানডেতে ৬৭ উইকেট শিকার করেছেন। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে তিনি বহুজন সমাজ পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন এবং দলটির ক্রীড়া সেলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর