শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বাকহীনরা বাকশক্তি পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছে: হাসনাত আবদুল্লাহ

৫ আগস্টের আগে বাকশক্তিহীন যারা বাকশক্তি ফিরে পেয়েছেন, তারাই এখন জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার শাকতলা এলাকায় উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। হাসনাত বলেন, 'দেড় বছর হয় নাই, এরমধ্যেই তাদের কত দম্ভ! এই মাটিতে দাঁড়িয়ে মহিলাদের সায়া টেনে খুলে ফেলবে। আজকে তাদের বাক ফিরেছে, তাদের এখন মানুষের অভাব নাই, হাকডাক দিলে প্রচুর মানুষ জড়ো হয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
৫ আগস্টের আগে বাকশক্তিহীন যারা বাকশক্তি ফিরে পেয়েছেন, তারাই এখন জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার শাকতলা এলাকায় উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

হাসনাত বলেন, 'দেড় বছর হয় নাই, এরমধ্যেই তাদের কত দম্ভ! এই মাটিতে দাঁড়িয়ে মহিলাদের সায়া টেনে খুলে ফেলবে। আজকে তাদের বাক ফিরেছে, তাদের এখন মানুষের অভাব নাই, হাকডাক দিলে প্রচুর মানুষ জড়ো হয়। তাদের কমিটিতে এখন লোক দিতে চাইলে এখান থেকে লাইন দিলে অনেক দূর পর্যন্ত লাইন যাবে। এখন তাদের কত শান-জৌলস! তাদের এখন অনেক কিছু আছে। জুলাই যোদ্ধা আবুবক্কর নিজের বাকশক্তি হারিয়েছে, যারা এতদিন বাকশক্তিহীন ছিল তাদেরকে বাকশক্তি দিয়েছে। বাকহীন বাকশক্তি পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন।'

তিনি বলেন, 'জুলাই যোদ্ধারা যে কারণে বাকশক্তি হারিয়েছেন, এই কারণগুলো নয়ে কথা বলতে কাউকে শুনি না। আবু বক্কর যে পরিবর্তনের জন্য রাস্তায় নেমেছিলেন, মাইনুদ্দিনরা যে কারণে শাহাদাত বরণ করেছেন,  সেগুলো নিয়ে কোনো কথা বলতে আমরা শুনি না।'

তিনি আরও বলেন, 'ফ্যাসিবাদের দম্ভ কম ছিল না। কিন্তু তারা এখন কোথায়? সময় কখনো কোন অপরাধীকে ছাড় দেয় না।' 

এ সময় স্থানীয় এনসিপি এবং জামায়াত জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর