শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

‘আমি হানজালা বিএনপিকে খোঁচাখুঁচি করলে এ দেশে থাকতে পারবে না’

ভিডিওতে হানজালা বলেন, 'আমার জায়গায় যদি অন্য কেউ হতো, তাহলে আপনাদের বাড়িঘরে কাউকে থাকতে দিত না। আমি আপনাদের বাকস্বাধীনতা দিয়েছি। আগের এমপির বিরুদ্ধে এ দেশের একজনও কলম ধরতে পারেনি। আমি শিবচরের মানুষকে সেই স্বাধীনতা দিয়েছি। আর যদি আমি বিএনপিকে খোঁচাখুঁচি করি, তারা এ দেশে থাকতে পারবে না।'

A
Admin
২৫ জুলাই, ২০২৬
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) রাত থেকে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং উপজেলার বিভিন্ন মহলে তা নিয়ে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে।

ভিডিওতে হানজালা বলেন, 'আমার জায়গায় যদি অন্য কেউ হতো, তাহলে আপনাদের বাড়িঘরে কাউকে থাকতে দিত না। আমি আপনাদের বাকস্বাধীনতা দিয়েছি। আগের এমপির বিরুদ্ধে এ দেশের একজনও কলম ধরতে পারেনি। আমি শিবচরের মানুষকে সেই স্বাধীনতা দিয়েছি। আর যদি আমি বিএনপিকে খোঁচাখুঁচি করি, তারা এ দেশে থাকতে পারবে না।'

তিনি আরও বলেন, 'আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, আমি রাজনীতি করি পুরো বাংলাদেশ নিয়ে। আপনারা চিল্লাচিল্লি করবেন ক্লাবে-ক্ষেতে, আমি চিল্লাচিল্লি করব বাংলাদেশের পার্লামেন্টে। আমি শান্তি চাই। আমার চুপ করে থাকা মানে কোনো দুর্বলতা নয়। আমি নতুনত্বের রাজনীতি চাই। শিবচরে কোনো প্রতিহিংসা বা আধিপত্যের রাজনীতি আগামীতে দেখতে চাই না। এজন্য আসুন ভালোবাসা দিয়ে কাজ করি, কাঁধে কাঁধ মিলিয়ে শিবচরের উন্নয়নে কাজ করি।'

ভিডিওতে শিবচরের মানুষদের উদ্দেশ্যে হানজালা বলেন, 'আমার নামে লেখালেখি করবেন, আমি সেই স্বাধীনতা শিবচরের মানুষকে দিয়েছি। আগের এমপির বিরুদ্ধে এ দেশের একজনও কলম ধরতে পারেনি। আমি শিবচরের মানুষকে সেই স্বাধীনতা দিয়েছি।'

উল্লেখ্য, হানজালা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা চৌধুরীকে পরাজিত করে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীক নিয়ে বিজয়ী হন। স্থানীয়রা জানায়, হানজালার এই বক্তব্য উপজেলা জুড়ে সমালোচনা ও আলোচনা তৈরি করেছে।

শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সোহেল রানা বলেন, 'বর্তমান এমপি এবং তার পরিবার অতীতেও আওয়ামী ফ্যাসিস্টদের  সঙ্গে যুক্ত ছিলেন। আমি মনে করি, তার বক্তব্যের উদ্দেশ্য হলো শিবচরে উগ্রবাদী রাজনীতির উত্থান ঘটানো। শিবচরে যে শান্তিপূর্ণ ও স্বাভাবিক সামাজিক পরিবেশ রয়েছে, তা উত্তপ্ত করার অভিপ্রায় থেকেই তিনি শিবচর বিএনপিকে নিয়ে এ মন্তব্য করেছেন বলে আমি মনে করি।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর