শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

আমি আর আয়াতুল্লাহ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দ্রুত পুনরায় চালুর সম্ভাবনার কথা জানিয়েছেন। একই সঙ্গে তিনি এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য যৌথ নিয়ন্ত্রণের বিষয়েও ইঙ্গিত দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'ইরানের সঙ্গে চলমান আলোচনা ইতিবাচকভাবে এগোলে প্রণালিটি খুব শিগগিরই খুলে দেওয়া হতে পারে। এটি যৌথভাবে নিয়ন্ত্রিত হবে—আমি এবং আয়াতুল্লাহ, যেই থাকুন না কেন, বর্তমান বা ভবিষ্যৎ।'

A
Admin
২৫ জুলাই, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দ্রুত পুনরায় চালুর সম্ভাবনার কথা জানিয়েছেন। একই সঙ্গে তিনি এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য যৌথ নিয়ন্ত্রণের বিষয়েও ইঙ্গিত দিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'ইরানের সঙ্গে চলমান আলোচনা ইতিবাচকভাবে এগোলে প্রণালিটি খুব শিগগিরই খুলে দেওয়া হতে পারে। এটি যৌথভাবে নিয়ন্ত্রিত হবে—আমি এবং আয়াতুল্লাহ, যেই থাকুন না কেন, বর্তমান বা ভবিষ্যৎ।'

তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্ব জ্বালানি সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক অপরিশোধিত তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে প্রণালিটি কার্যত অচল হয়ে পড়ে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করে।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, সাম্প্রতিক আলোচনা সংঘাত নিরসনের সম্ভাবনা তৈরি করছে। তার দাবি, যুক্তরাষ্ট্র এমন কিছু “যুক্তিবাদী ও সম্মানিত” ব্যক্তির সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে, যারা ভবিষ্যৎ সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

এছাড়া ইরানের শাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি। ট্রাম্প জানান, এই পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবেই ঘটতে পারে।

এর আগে ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের একজন শীর্ষ পর্যায়ের ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছে।

তবে দেশটির সর্বোচ্চ নেতার সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ হয়নি এবং তিনি জীবিত আছেন কিনা, সে বিষয়েও অনিশ্চয়তার কথা উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর