শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

আল–জাজিরার প্রতিবেদন: কেন বাংলাদেশের সংখ্যালঘুরা আতঙ্কিত

বাংলাদেশে জাতীয় নির্বাচন এলেই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বাড়তে থাকে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, নির্বাচনকালীন রাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের সুযোগে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে, যার প্রধান ভুক্তভোগী হন সংখ্যালঘুরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এমন উদ্বেগজনক চিত্রই তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নির্বাচনকে ঘিরে তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সামাজিক অস্থিরতার সময় ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভোগেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশে জাতীয় নির্বাচন এলেই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বাড়তে থাকে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, নির্বাচনকালীন রাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের সুযোগে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে, যার প্রধান ভুক্তভোগী হন সংখ্যালঘুরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এমন উদ্বেগজনক চিত্রই তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচনকে ঘিরে তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সামাজিক অস্থিরতার সময় ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভোগেন।

রাজশাহী শহরের হিন্দু শিক্ষক সুকুমার প্রামাণিক আল–জাজিরাকে বলেন, 'রাজনীতির ওপর তার আস্থার শেষ পরীক্ষা হতে যাচ্ছে আসন্ন নির্বাচন।'

ঢাকার প্রায় ২৫০ কিলোমিটার দূরে রাজশাহীতে বসবাসকারী এই শিক্ষক জানান, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

আল–জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি আরও বেড়েছে। এই সময়ের মধ্যে সংখ্যালঘুদের ওপর হামলা, হত্যাকাণ্ড এবং বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটেছে।

যদিও অন্তর্বর্তী সরকার দাবি করছে, এসব ঘটনার অধিকাংশই ধর্মীয় বিদ্বেষ থেকে নয়।

এমন প্রেক্ষাপটে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে উদ্বেগ আরও তীব্র হয়েছে। বড় রাজনৈতিক দলগুলো সংখ্যালঘুদের আস্থা অর্জনের চেষ্টা চালালেও বাস্তব অভিজ্ঞতা তাদের আশ্বস্ত করতে পারছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সুকুমার প্রামাণিক জানান, সম্প্রতি রাজশাহীর বিদ্যাধরপুর এলাকায় তার গ্রামের একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালায়। এ সময় তিনি নিজেও হামলার শিকার হন এবং তার হাত ভেঙে দেওয়া হয়। অস্ত্রোপচারের পর তাকে কয়েক দিন হাসপাতালে থাকতে হয়।

তিনি বলেন, 'তারা আমাকে চেনে, এই বিশ্বাস থেকে আমি মবের সামনে দাঁড়িয়েছিলাম। তারা শুধু আমার হাতই ভাঙেনি, আমার বিশ্বাসও ভেঙে দিয়েছে।'

মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ৮ শতাংশ। এ ছাড়া খ্রিষ্টান, বৌদ্ধসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা তুলনামূলকভাবে আরও কম।

বিশেষজ্ঞ ও সংখ্যালঘু নেতাদের মতে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন সময়ে ভোটের মাঠে প্রভাব বিস্তার কিংবা স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে ধর্মীয় পরিচয়কে ব্যবহার করা হয়েছে। এর ফলেই সংখ্যালঘুদের ঘরবাড়ি, উপাসনালয় ও ব্যক্তিগত নিরাপত্তা বারবার হুমকির মুখে পড়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ আল–জাজিরাকে বলেন, অতীতের যেকোনো নির্বাচনের দিকে তাকালেই দেখা যাবে—ক্ষমতায় যে দলই থাকুক না কেন, সংখ্যালঘুদের ওপর নির্যাতন পুরোপুরি বন্ধ হয়নি। এটি নির্বাচনপূর্ব ও নির্বাচনোত্তর—দুই সময়েই ঘটেছে।

ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে অন্তত ৫২২টি সাম্প্রদায়িক হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে ৬১টি হত্যাকাণ্ড। আর ২০২৪ সালের আগস্টে সরকার পতনের পর ওই বছর মোট ২ হাজার ১৮৪টি সহিংসতার ঘটনা ঘটেছে বলে সংগঠনটি দাবি করেছে।

অন্যদিকে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) ২০২৫ সালে সাম্প্রদায়িক সহিংসতার ২২১টি ঘটনা নথিভুক্ত করেছে। এতে একজন নিহত এবং ১৭ জন আহত হওয়ার তথ্য রয়েছে। যদিও বিভিন্ন সংস্থার পরিসংখ্যানে ভিন্নতা রয়েছে, তবু সাম্প্রতিক অভিজ্ঞতা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।

মনীন্দ্র কুমার নাথ বলেন, 'নির্বাচন সামনে রেখে সংখ্যালঘুদের মধ্যে এখন এক ধরনের ‘গভীর নিরাপত্তাহীনতা’ কাজ করছে। সবার মনে এখন আতঙ্ক, এটাই এখন সবচেয়ে বড় বাস্তবতা।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর