শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

আজ থেকে ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে মাঠে নামছে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ভোটের আগে ও পরে মোট সাত দিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। এ সময় দায়িত্ব পালন করবেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বে থাকবেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, সেনাবাহিনী আগে থেকেই মাঠে রয়েছে, রোববার থেকে আরও সক্রিয়ভাবে যুক্ত হবে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে মাঠে নামছে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ভোটের আগে ও পরে মোট সাত দিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। এ সময় দায়িত্ব পালন করবেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বে থাকবেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, সেনাবাহিনী আগে থেকেই মাঠে রয়েছে, রোববার থেকে আরও সক্রিয়ভাবে যুক্ত হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। পরিস্থিতি পর্যবেক্ষণে ইসির কেন্দ্রীয় সমন্বয় সেল এবং ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে সার্বক্ষণিক তথ্য পাবে কমিশন।

তিনি আরও বলেন, 'শঙ্কাহীন ও নির্বিঘ্ন ভোট আয়োজনের জন্য যা যা প্রয়োজন, সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিক বৈঠক হয়েছে এবং সবাই জানিয়েছে, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ অনুকূল।'

নির্বাচন কমিশনার জানান, সব ব্যালট বাক্স জেলায় জেলায় পাঠানো হয়েছে এবং রিটার্নিং অফিসাররা সেগুলো গ্রহণ করছেন। এখন নির্বাচন সংশ্লিষ্ট সবাই ভোটের প্রস্তুতিতে ব্যস্ত।

ভোটের আগে রাজধানীতে বিভিন্ন দাবিতে আন্দোলন চললেও নির্বাচন সামনে রেখে আপাতত এসব কর্মসূচি পরিহারের আহ্বান জানান তিনি।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, 'ভোটের আর মাত্র চার দিন বাকি। প্রচার শেষ করে ভোটাররাও উৎসবমুখর ভোটের প্রস্তুতি নিচ্ছেন। কমিশনের মতে, সার্বিক নির্বাচনি পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।'

ইসি সূত্র জানায়, আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় নির্বাচনী প্রচার শেষ হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার ও ভিডিপি, এপিবিএন এবং কোস্টগার্ড মোতায়েন করা হবে। বেসামরিক প্রশাসনকে সহায়তায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

এবারের নির্বাচনে মোট প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্বে থাকবেন। এর মধ্যে আনসার ও ভিডিপির প্রায় সাড়ে ৫ লাখ, পুলিশের দেড় লাখ, সশস্ত্র বাহিনীর ১ লাখ এবং বিজিবির ৩৫ হাজার সদস্য মোতায়েন থাকবে। উপকূলীয় এলাকায় দায়িত্ব পালন করবে কোস্টগার্ড।

পরিপত্রে আরও বলা হয়েছে, মেট্রোপলিটন এলাকার বাইরে সাধারণ ভোটকেন্দ্রে ১৬–১৭ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭–১৮ জন নিরাপত্তা সদস্য থাকবেন। মেট্রোপলিটন এলাকায় সাধারণ কেন্দ্রে ১৬ জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭ জন করে সদস্য মোতায়েন থাকবে। দুর্গম ঘোষিত ২৫ জেলার নির্দিষ্ট এলাকাতেও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

এবারের সংসদ নির্বাচনে ২৯৯ আসনে মোট ২ হাজার ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আড়াই শতাধিক স্বতন্ত্র প্রার্থী এবং বাকিরা ৫১টি রাজনৈতিক দলের প্রতিনিধি। প্রায় ১৩ কোটি ভোটারের জন্য সারাদেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নির্বাচনি আচরণবিধি তদারকির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর