শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

আজ বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত, আবেদন করবেন যেভাবে

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত সরকার। রোববার (২৮ জুন) থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এ পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। এবার ভিসা আবেদন প্রক্রিয়ায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, আইভ্যাকে সশরীরে কাগজপত্র জমা দেওয়ার অন্তত এক দিন আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করা বাধ্যতামূলক।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত সরকার। রোববার (২৮ জুন) থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এ পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে।

এবার ভিসা আবেদন প্রক্রিয়ায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, আইভ্যাকে সশরীরে কাগজপত্র জমা দেওয়ার অন্তত এক দিন আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করা বাধ্যতামূলক।

আবেদন করবেন যেভাবে

প্রথম ধাপ: অনলাইনে আবেদনপত্র পূরণ

আবেদনকারীকে প্রথমে ভারতীয় ভিসার নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। সব তথ্য সঠিকভাবে পূরণের পর আবেদনপত্রটি পিডিএফ আকারে ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।

দ্বিতীয় ধাপ: অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং

এটি নতুন নিয়মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আইভ্যাকে পরবর্তী কার্যদিবসে আবেদন জমা দিতে হলে আগের দিনই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে আইভ্যাকের অ্যাপয়েন্টমেন্ট পোর্টালে সাইন-আপ করে ডাউনলোড করা আবেদনপত্রের পিডিএফ আপলোড করতে হবে।

আপলোড করা আবেদনপত্র ৩০ দিনের বেশি পুরোনো হলে গ্রহণযোগ্য হবে না। সম্পাদিত (এডিটেড) বা বিকৃত ফাইল আপলোড করলে আবেদন সরাসরি বাতিল হবে। বিকেল সাড়ে ৪টার মধ্যে সফলভাবে ফাইল আপলোড করলেই পরবর্তী ধাপে যাওয়া যাবে।

অ্যাকাউন্ট ভেরিফিকেশন

সাইন-আপের সময় আবেদনপত্রে ব্যবহৃত ই-মেইল ঠিকানা দিতে হবে। এরপর আবেদনকারীর ই-মেইল ও মোবাইল নম্বরে পৃথক দুটি ওটিপি (OTP) পাঠানো হবে। প্রথমে ই-মেইলের ওটিপি এবং পরে মোবাইলের ওটিপি দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে।

ভেরিফিকেশন শেষে ব্যক্তিগত তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন হবে।

এরপর মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে আবার একটি ওটিপি আসবে। সেটি ব্যবহার করে অ্যাপয়েন্টমেন্ট পাতায় প্রবেশ করতে হবে। প্রয়োজনীয় নথি আপলোড করার পর সন্ধ্যা ৬টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট উন্মুক্ত হলে পুনরায় লগইন করতে হবে। তখন সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী দিনের একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করবে। আবেদনকারী চাইলে একবার সময় পরিবর্তনের সুযোগ পাবেন।

অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর অনলাইনে ১ হাজার ৫০০ টাকা প্রসেসিং ফি পরিশোধ করতে হবে। উল্লেখ্য, ভারত সরকার ট্যুরিস্ট ভিসার জন্য কোনো ভিসা ফি নেয় না। তবে আইভ্যাকের এই প্রসেসিং চার্জ পরিশোধ বাধ্যতামূলক।

প্রয়োজনীয় কাগজপত্র

পাসপোর্ট: কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে এবং অন্তত দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে। প্রথম চার পৃষ্ঠার ফটোকপির সঙ্গে সব পুরোনো পাসপোর্ট জমা দিতে হবে।
ছবি: গত তিন মাসের মধ্যে তোলা ২×২ ইঞ্চি আকারের রঙিন ছবি।
পরিচয়পত্র: জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধনের কপি।
ঠিকানার প্রমাণ: ছয় মাসের কম পুরোনো বিদ্যুৎ, গ্যাস বা পানির বিলের কপি।
পেশার প্রমাণ: চাকরিজীবীদের ক্ষেত্রে এনওসি, শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিচয়পত্র এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে হালনাগাদ ট্রেড লাইসেন্স।
আর্থিক সক্ষমতার প্রমাণ: ১৫০ মার্কিন ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট বা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি অথবা পর্যাপ্ত স্থিতিসহ গত তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট।

ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারীর মোবাইলে এসএমএসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহের তারিখ জানিয়ে দেওয়া হবে।

আবেদনকারীদের জন্য সতর্কতা

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে আবেদন জমা দেওয়ার পর আর কোনো তথ্য সংশোধনের সুযোগ থাকবে না। তাই নাম, জন্মতারিখ, ঠিকানা, পাসপোর্ট নম্বরসহ সব তথ্য একাধিকবার যাচাই করে আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া ভবিষ্যতের প্রয়োজনের কথা বিবেচনা করে আবেদনকারীদের অ্যাপ্লিকেশন আইডি বা ওয়েব ফাইল নম্বর সংরক্ষণ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর