শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

আইসিসিবিতে উদ্বোধন হলো গ্যাপেক্সপো-২০২৬, চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে তৈরি পোশাকশিল্পের এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী 'গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপো (গ্যাপেক্সপো)-২০২৬’। বুধবার (১৪ জানুয়ারি) চারদিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনী চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) জানায়, ২০২৪-২৫ অর্থবছরে এ খাত থেকে মোট রপ্তানি আয় হয়েছে ৭ দশমিক ৪৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে প্রায় ১ বিলিয়ন ডলার এসেছে প্রত্যক্ষ রপ্তানি থেকে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে তৈরি পোশাকশিল্পের এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী  'গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপো (গ্যাপেক্সপো)-২০২৬’।

বুধবার (১৪ জানুয়ারি) চারদিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনী চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) জানায়, ২০২৪-২৫ অর্থবছরে এ খাত থেকে মোট রপ্তানি আয় হয়েছে ৭ দশমিক ৪৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে প্রায় ১ বিলিয়ন ডলার এসেছে প্রত্যক্ষ রপ্তানি থেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।

এছাড়া, বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান, বিকেএমইএর সভাপতি মো. হাতেম এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকারসহ বিভিন্ন শিল্পখাতের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, 'বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের অবস্থান সুদৃঢ় করতে এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাত শক্তিশালী হওয়ায় পোশাকশিল্প এখন দেশের ভেতর থেকেই প্রয়োজনীয় সরঞ্জাম ও মোড়ক পণ্য সংগ্রহ করতে পারছে, যা সময় ও উৎপাদন খরচ কমাতে সহায়ক হয়েছে।'

বিজিএপিএমইএর তথ্য অনুযায়ী, সংগঠনটির সদস্য সংখ্যা বর্তমানে দুই হাজারের বেশি এবং এ খাতে প্রায় সাত লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। দেশের রপ্তানি আয়ে তৈরি পোশাকের পাশাপাশি এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

গ্যাপেক্সপোর আয়োজকরা জানান, রপ্তানিযোগ্য পণ্যের আন্তর্জাতিক পরিচিতি ও বাজার সম্প্রসারণে সরকারের ‘বর্ষ পণ্য’ ঘোষণার উদ্যোগ কার্যকর ভূমিকা রাখছে।

বিজিএপিএমইএ মনে করে, ২০২৬ সালের ‘বর্ষ পণ্য’ হিসেবে পেপার প্যাকেজিং ঘোষণার সিদ্ধান্ত এ শিল্পের টেকসই উন্নয়ন, বিনিয়োগ ও রপ্তানি আয়ে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর