শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

আগামীকাল এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার

দলীয় সূত্রে জানা যায়, ইসহাক সরকারকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করা হচ্ছে। এ কারণে বর্তমান দায়িত্বে থাকা দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। আলাউদ্দীন মোহাম্মদ বলেন, দলের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে গড়ে ওঠা এনসিপির সাংগঠনিক বিস্তৃতি দেশের জন্য গুরুত্বপূর্ণ এবং সে লক্ষ্যেই তারা কাজ করছেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–তে যোগ দিতে যাচ্ছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে তার আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, ইসহাক সরকারকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করা হচ্ছে। এ কারণে বর্তমান দায়িত্বে থাকা দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

আলাউদ্দীন মোহাম্মদ বলেন, দলের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে গড়ে ওঠা এনসিপির সাংগঠনিক বিস্তৃতি দেশের জন্য গুরুত্বপূর্ণ এবং সে লক্ষ্যেই তারা কাজ করছেন।

সূত্র আরও জানায়, কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ইসহাক সরকার এনসিপিতে যোগ দেবেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৭ আসনে নির্বাচন করে উল্লেখযোগ্য ভোট পেয়েছিলেন।

যোগদানের বিষয়ে জানতে চাইলে ইসহাক সরকার অভিযোগ করেন, বিএনপি থেকে তাকে জনগণের সেবা করার সুযোগ দেওয়া হয়নি এবং তিনি বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন। তবে ভবিষ্যতে বিদ্বেষ না রেখে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর