শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

আগামী বছরের মধ্যে পুরো রাখাইন দখলের ঘোষণা আরাকান আর্মির

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আগামী ২০২৭ সালের শেষ নাগাদ রাখাইন রাজ্যের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) আরাকান আর্মির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন গোষ্ঠীর প্রধান জেনারেল তোয়ান ম্রাত নাইং। রাখাইন রাজ্যের ১৭টি উপজেলার মধ্যে ১৪টি এবং চিন রাজ্যের পালেতওয়া বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। তবে রাজধানী সিত্তওয়ে, কিয়াকফিউ এবং মানাউং শহর এখনো মিয়ানমারের জান্তা বাহিনীর দখলে আছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আগামী ২০২৭ সালের শেষ নাগাদ রাখাইন রাজ্যের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) আরাকান আর্মির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন গোষ্ঠীর প্রধান জেনারেল তোয়ান ম্রাত নাইং।

রাখাইন রাজ্যের ১৭টি উপজেলার মধ্যে ১৪টি এবং চিন রাজ্যের পালেতওয়া বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। তবে রাজধানী সিত্তওয়ে, কিয়াকফিউ এবং মানাউং শহর এখনো মিয়ানমারের জান্তা বাহিনীর দখলে আছে।

জেনারেল তোয়ান ম্রাত নাইং বলেন, তারা পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে লক্ষ্যপানে এগিয়ে যাবেন এবং জান্তা সরকারের বিরুদ্ধে অন্যান্য মিত্র গোষ্ঠীর সঙ্গে সমন্বয় করে লড়াই চালিয়ে যাবেন।

গত বছরের ১৩ নভেম্বর থেকে রাখাইনে ব্যাপক অভিযান শুরু করে আরাকান আর্মি। সামরিক সাফল্যের পাশাপাশি তারা নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নিজস্ব প্রশাসনিক কাঠামো, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তুলেছে। তবে জান্তা বাহিনীর বিমান ও নৌ হামলার কারণে এসব অঞ্চলে সাধারণ মানুষ বাস্তুচ্যুত হচ্ছে।

আরাকান আর্মির এই অগ্রগতিকে স্বাগত জানিয়েছে ব্রাদারহুড অ্যালায়েন্সের অন্যান্য দুই সদস্য এবং মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারসহ ৪০টিরও বেশি সশস্ত্র গোষ্ঠী। তাদের মতে, এই অর্জন দেশের অন্যান্য জাতিগত গোষ্ঠীর জন্য অনুপ্রেরণার উদাহরণ।

২০০৯ সালের ১০ এপ্রিল মাত্র ২৬ জন সদস্য এবং একটি অস্ত্র নিয়ে কাচিন রাজ্যের লাইজায় যাত্রা শুরু করেছিল এই গোষ্ঠীটি, যা বর্তমানে মিয়ানমারের জান্তা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর