শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

আদ-দ্বীন হাসপাতালের ভেতরেই রুটির কারখানা, খতিয়ে দেখা হচ্ছে নবজাতক মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্টতা

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতাল ভবনের ভেতরে একটি রুটির কারখানার অস্তিত্ব পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কোরবানির ঈদের আগের দিন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় কারখানাটির কোনো ভূমিকা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। হাসপাতালের ভেতরে পরিচালিত ওই কারখানা থেকে কোনো গ্যাস বা ক্ষতিকর উপাদান নির্গত হয়ে শিশুদের মৃত্যুর কারণ হয়েছে কি না, সে বিষয়েও অনুসন্ধান চালানো হচ্ছে। শনিবার বিকেলে আদ-দ্বীন হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতাল ভবনের ভেতরে একটি রুটির কারখানার অস্তিত্ব পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কোরবানির ঈদের আগের দিন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় কারখানাটির কোনো ভূমিকা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। হাসপাতালের ভেতরে পরিচালিত ওই কারখানা থেকে কোনো গ্যাস বা ক্ষতিকর উপাদান নির্গত হয়ে শিশুদের মৃত্যুর কারণ হয়েছে কি না, সে বিষয়েও অনুসন্ধান চালানো হচ্ছে।

শনিবার বিকেলে আদ-দ্বীন হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, তদন্ত কমিটি ইতোমধ্যে হাসপাতালের বিভিন্ন অংশ পরিদর্শন করেছে এবং ভবনের ওপরের একটি তলায় বৈদ্যুতিক চুল্লিতে পরিচালিত রুটির কারখানার সন্ধান পেয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ওই কারখানায় বৈদ্যুতিক চুল্লির মাধ্যমে রুটি তৈরি করা হতো। তবে সেখানে কোনো বৈদ্যুতিক প্রকৌশলীকে পাওয়া যায়নি। কারখানাটি থেকে এমন কোনো গ্যাস বা রাসায়নিক পদার্থ সৃষ্টি হয়েছিল কি না, যা শিশুদের জন্য সহনীয় মাত্রার বাইরে ছিল, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বিশেষজ্ঞ দল আবারও হাসপাতাল পরিদর্শন করবে। কারখানার পরিবেশ, যন্ত্রপাতি এবং সম্ভাব্য নির্গমনের বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, একটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী, রোগী ও স্বজনের উপস্থিতি থাকে। এমন প্রতিষ্ঠানের ভেতরে রুটির কারখানা পরিচালিত হওয়া উচিত নয়। এটি তদারকি ও নজরদারির ঘাটতির বিষয় বলেও তিনি মন্তব্য করেন। ভবিষ্যতে হাসপাতালের ভেতরে এ ধরনের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

তদন্তে হাসপাতালের একটি অংশে দীর্ঘদিন ধরে পানি জমে থাকার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। রুটির কারখানা কিংবা জমে থাকা পানি থেকে কোনো ক্ষতিকর গ্যাস বা পদার্থ তৈরি হয়ে শিশুদের মৃত্যুর কারণ হয়েছে কি না, তা অনুসন্ধান করা হচ্ছে বলে জানান মন্ত্রী।

এদিকে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পেতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, মৃত শিশুদের পরিবারের সদস্যদের, বিশেষ করে মায়েদের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে চায় তদন্ত কমিটি। এ কারণে প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়িয়ে আগামী ৩ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

কোরবানির ঈদের আগের দিন বুধবার ভোরে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় শিশু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে একে একে তাদের মৃত্যু হয়। ঘটনাটি দেশজুড়ে উদ্বেগ ও আলোচনার জন্ম দেয়। তবে ময়নাতদন্ত না হওয়ায় মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের কাজ জটিল হয়ে উঠেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এত অল্প বয়সী শিশুদের ময়নাতদন্তে তাদের অভিভাবকেরা সম্মতি দেননি। তারপরও প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, বর্তমানে ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ দল তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। হাসপাতালের পরিবেশ, কারিগরি অবস্থা, অবকাঠামো এবং অন্যান্য সম্ভাব্য কারণ মূল্যায়নে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, আদ-দ্বীন হাসপাতাল অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান আদ-দ্বীন ফাউন্ডেশনের মালিকানাধীন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সেখ মহিউদ্দিন। তিনি আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম সেখ আকিজ উদ্দিনের জ্যেষ্ঠ পুত্র।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর