বৃহস্পতিবার (৯ এপ্রিল) রায়ের পর আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দোলন দাবি করেছেন, মামলায় উপস্থাপিত প্রমাণের আলোকে আবু সাঈদের মরদেহে কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি।
দোলন আরও জানান, প্রসিকিউশনের পক্ষ থেকে ১২ বোর শর্টগানের কার্টিজ ব্যবহার করে গুলি করার অভিযোগ আনা হলেও সেই কার্টিজ জব্দ করা হয়নি। আসামিপক্ষ আদালতে ২০টিরও বেশি লিখিত যুক্তি উপস্থাপন করেছে।
তিনি আশা প্রকাশ করেছেন, পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর আপিল বিভাগে আপিল করে আসামিরা ন্যায়বিচার পাবেন।