শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

আবারও হরমুজে ট্যাংকারে হামলা, আগুন

হরমুজ প্রণালিতে ওমান উপকূলের কাছে চলাচলরত একটি তেলবাহী ট্যাংকারে নিক্ষিপ্ত একটি বস্তু আঘাত হানার পর আগুন ধরে গেছে। মঙ্গলবার ভোরে উপসাগরের গুরুত্বপূর্ণ এই নৌপথে ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সামরিক বাহিনীর সামুদ্রিক বাণিজ্য পরিচালনা কেন্দ্র।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
হরমুজ প্রণালিতে ওমান উপকূলের কাছে চলাচলরত একটি তেলবাহী ট্যাংকারে নিক্ষিপ্ত একটি বস্তু আঘাত হানার পর আগুন ধরে গেছে। মঙ্গলবার ভোরে উপসাগরের গুরুত্বপূর্ণ এই নৌপথে ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সামরিক বাহিনীর সামুদ্রিক বাণিজ্য পরিচালনা কেন্দ্র।

সংস্থাটির তথ্য অনুযায়ী, জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করে দক্ষিণ দিকে ওমান উপসাগরের দিকে যাচ্ছিল। এ সময় ওমানের লিমাহ উপকূলের কাছে নিক্ষিপ্ত বস্তুটি ট্যাংকারটির বাম পাশে আঘাত করলে আগুনের সূত্রপাত হয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, সতর্কবার্তা উপেক্ষা করায় এলএনজি ট্যাংকারটি হামলার শিকার হয়েছে। তবে এ ঘটনার দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তেহরান। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, হরমুজ প্রণালিতে তাদের নির্ধারিত পথই নিরাপদ। ওমান উপকূলসংলগ্ন বিকল্প পথ ব্যবহার করা কয়েকটি জাহাজে হামলার ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করে। যুদ্ধের প্রথম দিনেই বিমান হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। তবে সংঘাতের পর থেকে এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে, যার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তায়। সূত্র: আল জাজিরা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর