শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন সুযোগ নেই

জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাসের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সংসদের অধিবেশনে কণ্ঠভোটে সর্বসম্মতভাবে ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬’ পাস হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে তা পাস করা হয়। এর ফলে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ হুবহু আইনে পরিণত হলো।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাসের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) সংসদের অধিবেশনে কণ্ঠভোটে সর্বসম্মতভাবে ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬’ পাস হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে তা পাস করা হয়। এর ফলে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ হুবহু আইনে পরিণত হলো।

এর আগে আলোচনায় কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় তা চালালে শাস্তির বিধান যুক্ত করার বিষয়টি শোনা গেলেও চূড়ান্তভাবে পাস হওয়া বিলে এমন কোনো পরিবর্তন আনা হয়নি।

অধিবেশনের শুরুতে সম্পূরক কার্যসূচির অংশ হিসেবে বিলটি উত্থাপন করা হয়। দফাওয়ারি কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি।

তবে বিলটি পাসের ঠিক আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সময় চেয়ে বক্তব্য রাখার সুযোগ পান। তিনি বলেন, বিল-সংক্রান্ত একটি তুলনামূলক নথি তারা মাত্র কয়েক মিনিট আগে হাতে পেয়েছেন এবং তা পুরোপুরি পর্যালোচনা করা সম্ভব হয়নি। আইনটি স্পর্শকাতর হওয়ায় কিছুটা সময় দেওয়ার অনুরোধ জানান তিনি।

জবাবে স্পিকার বলেন, আপত্তি জানানোর নির্দিষ্ট সময় রয়েছে এবং সেই সময় পার হওয়ার পর এ পর্যায়ে এসে আর আপত্তি গ্রহণের সুযোগ নেই। পরে তিনি বিলটি পাসের প্রস্তাব উত্থাপনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, এটি একটি “গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের” কার্যক্রম নিষিদ্ধ করার লক্ষ্যে আনা সংশোধনী। তিনি দাবি করেন, বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের প্রেক্ষাপটে দেশে এ বিষয়ে জনমত তৈরি হয়েছিল এবং সেই প্রেক্ষিতেই সংশ্লিষ্ট সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। পাশাপাশি নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত রেখেছে বলেও জানান তিনি।

শেষ পর্যন্ত বিলটি কণ্ঠভোটে পাস হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ১১ মে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে সন্ত্রাসবিরোধী আইনে সংশোধন আনে। ওই সংশোধনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির নেতাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর