শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

৪০ ডিগ্রি তাপেও দিল্লিতে ‘ককরোচ’ আন্দোলন

ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে টানা দশ দিন ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শত শত শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও অধিকারকর্মী। প্রচণ্ড গরম ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মধ্যেও তারা রাজপথ ছাড়ছেন না। নিজেদের তারা পরিচয় দিচ্ছেন ‘ককরোচ’ বা ‘তেলাপোকা’ নামে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, অনলাইনভিত্তিক ব্যঙ্গাত্মক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’-র ব্যানারে এই আন্দোলন চলছে। আন্দোলনকারীদের দাবি, মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় নৈতিক দায় নিয়ে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করতে হবে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে টানা দশ দিন ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শত শত শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও অধিকারকর্মী। প্রচণ্ড গরম ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মধ্যেও তারা রাজপথ ছাড়ছেন না। নিজেদের তারা পরিচয় দিচ্ছেন ‘ককরোচ’ বা ‘তেলাপোকা’ নামে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, অনলাইনভিত্তিক ব্যঙ্গাত্মক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’-র ব্যানারে এই আন্দোলন চলছে। আন্দোলনকারীদের দাবি, মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় নৈতিক দায় নিয়ে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করতে হবে।

আন্দোলনে নতুন গতি আসে জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক অনির্দিষ্টকালের অনশন শুরু করার পর। তিনি শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করার দাবির প্রতি সমর্থন জানান।

এই আন্দোলনের সূচনা হয় মে মাসে। ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত বেকার কয়েকজন তরুণ কর্মী ও সাংবাদিককে ‘ককরোচ’ ও ‘পরজীবী’ বলে মন্তব্য করেন। পরে তিনি ব্যাখ্যা দিলেও বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এরপর যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের এক স্নাতকোত্তর শিক্ষার্থী সামাজিক মাধ্যমে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দেন, যা ভাইরাল হয়। পরে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সংগঠনের প্রতীক তৈরি করা হয় এবং গড়ে ওঠে ‘ককরোচ জনতা পার্টি’।

প্রথমে অনলাইন ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে শুরু হলেও পরে এটি বেকারত্ব, চাকরির সংকট এবং বারবার প্রশ্নফাঁসের বিরুদ্ধে একটি বৃহৎ প্রতিবাদ আন্দোলনে পরিণত হয়। বর্তমানে সামাজিক মাধ্যমে সংগঠনটির অনুসারীর সংখ্যা প্রায় দুই কোটি বিশ লাখ বলে দাবি করা হচ্ছে।

গত ৬ জুন দিল্লিতে প্রথম বিক্ষোভ কর্মসূচি শুরু করে সংগঠনটি। এরপর বিভিন্ন শহরে কর্মসূচি পালন শেষে আবার জন্তর মন্তরে ফিরে আসে তারা। আন্দোলনকারীরা জানিয়েছেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তাদের অবস্থান অব্যাহত থাকবে।

অন্যদিকে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করে আন্দোলনকারীদের অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে যুক্ত বলে মন্তব্য করেছেন। ক্ষমতাসীন দলের নেতারাও সংগঠনটিকে দেশের জন্য ক্ষতিকর বলে অভিহিত করেছেন।

সরকার নতুন করে ভর্তি পরীক্ষা আয়োজন করলেও আন্দোলনকারীদের ক্ষোভ প্রশমিত হয়নি। তাদের দাবি, শুধু পরীক্ষা নয়, পুরো শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

আন্দোলনস্থলে প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যার অভিযোগে নিহত কয়েকজন শিক্ষার্থীর ছবি ও নাম দিয়ে একটি স্মৃতি দেয়ালও তৈরি করা হয়েছে। সেখানে প্রতিদিন মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং সমর্থনের বার্তা লিখছেন।

আন্দোলনের মুখপাত্র সৌরভ দাস বলেন, তাদের দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং তারা এমন একটি শিক্ষা ব্যবস্থা চান যেখানে স্বচ্ছতা, জবাবদিহি ও দায়িত্বশীলতা নিশ্চিত থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর