শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

৪ জুলাই তেহরানে শুরু হবে আলী খামেনির শেষ বিদায়, ৯ জুলাই মাশহাদে দাফন

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা আগামী ৪ জুলাই তেহরানে শুরু হবে। ধারাবাহিক শোকানুষ্ঠান ও জানাজা শেষে ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে তাকে দাফন করা হবে। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খামেনির কর্ম ও চিন্তাধারা সংরক্ষণ এবং প্রকাশনার দায়িত্বে থাকা তার কার্যালয় আনুষ্ঠানিকভাবে এই সময়সূচি প্রকাশ করেছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা আগামী ৪ জুলাই তেহরানে শুরু হবে। ধারাবাহিক শোকানুষ্ঠান ও জানাজা শেষে ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে তাকে দাফন করা হবে। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খামেনির কর্ম ও চিন্তাধারা সংরক্ষণ এবং প্রকাশনার দায়িত্বে থাকা তার কার্যালয় আনুষ্ঠানিকভাবে এই সময়সূচি প্রকাশ করেছে।

গত ফেব্রুয়ারিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আলী খামেনি নিহত হন। তার মৃত্যুর মধ্য দিয়ে ইরানে তিন দশকেরও বেশি সময় ধরে চলা তার নেতৃত্বের অধ্যায়ের সমাপ্তি ঘটে।

কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আগামী ৪ ও ৫ জুলাই (ইসলামি ক্যালেন্ডারের মহররম মাসের ১৯ ও ২০ তারিখ) তেহরানের ইমাম খামেনি মোসাল্লায় তার মরদেহের প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এরপর ৬ জুলাই তেহরানে জানাজা ও শোক মিছিল অনুষ্ঠিত হবে। ৭ জুলাই পবিত্র নগরী কুমে (কোয়ম) আরেকটি শোক মিছিলের আয়োজন করা হয়েছে।

সবশেষে ৯ জুলাই পবিত্র মাশহাদ নগরীতে চূড়ান্ত জানাজা অনুষ্ঠিত হবে, যা ইমাম সাজ্জাদ (আ.)-এর শাহাদাতবার্ষিকীর প্রাক্কালে আয়োজন করা হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আলী খামেনিকে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে দাফন করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর