রোববার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে নিজের নির্বাচনী তহবিলের বিষয়ে এ তথ্য জানান তিনি।
ওসমান হাদি জানান, নির্বাচনী তহবিলে গত ২৩ দিনে তার ব্যাংকে জমা পড়েছে ১৩,৩১,৫৫৭ টাকা, বিকাশের মাধ্যমে ১,৯৮,৯৮৯ টাকা, নগদে ৬,০২৮ টাকা এবং রকেটে ৩,৮৩৮ টাকা। সব মিলিয়ে তার তহবিলে অনুদানের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১৫,৪০,৪১২ টাকা।
তিনি বলেন, 'নির্বাচন শেষ হলে দাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রেখে সকল অনুদানের ব্যাংক স্টেটমেন্টসহ পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা হবে। এখনো যারা তার নির্বাচনী ক্যাম্পেইনে সহযোগিতা করতে চান, তারা নির্দিষ্ট অ্যাকাউন্টে অনুদান পাঠাতে পারবেন।'
শেষে ওসমান হাদি তার নির্বাচনী প্রচারণায় সবাইকে পাশে থাকার আহ্বান জানান।