শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

২০২৭ সালের এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান এবং ৬ জুন থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের সবচেয়ে বড় দুটি পাবলিক পরীক্ষার সূচি ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। মন্ত্রী জানান, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি। অন্যদিকে, এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে ১৩ জুলাই পর্যন্ত।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান এবং ৬ জুন থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের সবচেয়ে বড় দুটি পাবলিক পরীক্ষার সূচি ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী জানান, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি। অন্যদিকে, এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে ১৩ জুলাই পর্যন্ত।

তিনি বলেন, 'শিক্ষার্থীরা যাতে পর্যাপ্ত সময় নিয়ে প্রস্তুতি নিতে পারে, সেজন্য পরীক্ষার সময়সূচি পরিকল্পিতভাবে নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ নিশ্চিত করতে শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।'

শিক্ষামন্ত্রী বলেন, 'আগে ডিসেম্বর মাসে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ আপত্তি জানিয়েছিল। পরে সবার সঙ্গে আলোচনা করে পরীক্ষা কিছুটা পিছিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

তিনি আরও বলেন, '২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরের পরপরই জানুয়ারিতে নেওয়া হচ্ছে। এতে সেশন গ্যাপ কমে আসছে। এ শিক্ষার্থীরা যখন এইচএসসি পরীক্ষা দেবে, তখন ডিসেম্বরেই এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে। আর মাত্র দুই বছর পর আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষা পুরোপুরি ডিসেম্বর মাসে নিতে পারবো।'

প্রকাশিত হলো এসএসসির সম্ভাব্য রুটিন
এদিকে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচিও প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তত্ত্বীয় পরীক্ষা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এর মধ্যে ১৩ জানুয়ারি ইংরেজি দ্বিতীয় পত্র, ১৬ জানুয়ারি গণিত এবং ১৮ জানুয়ারি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পরীক্ষাও জানুয়ারির শেষ সপ্তাহ ও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে শেষ হবে।

তত্ত্বীয় পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। শিক্ষা বোর্ড জানিয়েছে, সংগীতসহ সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ১১ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। ব্যবহারিক পরীক্ষাও প্রতিদিন সকাল ১০টা থেকে নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

সংগীত বিষয়ের পরীক্ষার্থীদের নিজস্ব বাদ্যযন্ত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে পরীক্ষার অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২৭ সালের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা এখনো চূড়ান্ত না হওয়ায় বিশেষ প্রয়োজনে পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর