শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

২০২৬ বিশ্বকাপই আমার শেষ বিশ্বকাপ: রোনালদো

ফুটবল দুনিয়ায় বয়স যেন কেবল একটি সংখ্যা। আর সেই কথার জীবন্ত উদাহরণ ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে যখন তাঁর বয়স ৪০ পেরিয়েছে, তখনও মাঠে রোনালদোর ছুটে চলা দেখে বোঝার উপায় নেই, একে একে চারটি দশক পেরিয়ে এসেছেন! তবুও সময়ের নিয়ম মেনেই এবার বিদায়ের সুর তুললেন এই পর্তুগিজ মহাতারকা। সৌদি আরবে এক ট্যুরিজম কনফারেন্সে সিএনএন উপস্থাপক বেকি অ্যান্ডারসনের সঙ্গে ভিডিও বার্তায় রোনালদো নিজেই জানিয়েছেন, আসন্ন ২০২৬ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপই হবে তাঁর শেষ বিশ্বকাপ।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

ফুটবল দুনিয়ায় বয়স যেন কেবল একটি সংখ্যা। আর সেই কথার জীবন্ত উদাহরণ ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে যখন তাঁর বয়স ৪০ পেরিয়েছে, তখনও মাঠে রোনালদোর ছুটে চলা দেখে বোঝার উপায় নেই, একে একে চারটি দশক পেরিয়ে এসেছেন! তবুও সময়ের নিয়ম মেনেই এবার বিদায়ের সুর তুললেন এই পর্তুগিজ মহাতারকা।

সৌদি আরবে এক ট্যুরিজম কনফারেন্সে সিএনএন উপস্থাপক বেকি অ্যান্ডারসনের সঙ্গে ভিডিও বার্তায় রোনালদো নিজেই জানিয়েছেন, আসন্ন ২০২৬ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপই হবে তাঁর শেষ বিশ্বকাপ।

রোনালদো বলেন, 'অবশ্যই, ২০২৬ বিশ্বকাপই আমার শেষ বিশ্বকাপ। তখন আমার বয়স হবে ৪১।'

রোনালদো আরও বলেন, 'আমি এখনো গোল করছি, দ্রুত দৌড়াতে পারি, চটপটে লাগছে নিজেকে। পর্তুগাল দলে খেলাটা উপভোগ করছি, এই মুহূর্তটা সত্যিই দারুণ।' 

২০০৩ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ২২৫ ম্যাচে ১৪৩ গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও তাঁর ঝুলিতেই। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, স্পোর্টিং সিপি ও আল নাসরের হয়ে ক্লাব ফুটবলেও তিনি গোলের ফোয়ারা ছুটিয়েছেন। সর্বমোট ৯৫৩ গোলের মালিক রোনালদো, যেভাবে এগোচ্ছেন, তাতে হাজার গোলের মাইলফলক ছোঁয়া কেবল সময়ের অপেক্ষা।

পাঁচবার ব্যালন ডি’অর জয়ী রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির ঝুলিতে আছে রেকর্ড আটটি ব্যালন ডি’অর। আন্তর্জাতিক অঙ্গনে গোলের তালিকায় রোনালদোর পরেই আছেন মেসি, আর্জেন্টিনার হয়ে করেছেন ১১৪ গোল।
রোনালদোর মতো মেসিরও শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে ২০২৬ এর বিশ্বকাপ।

বিদায়ের ইঙ্গিত দিলেও এখনো থামার মতো মানসিকতায় নেই রোনালদো।

নিজের ফুটবল জীবন নিয়ে তিনি বলেন, '২৫ বছর ধরে খেলছি, অনেক রেকর্ড আমার নামে। এখন শুধু সময়টা উপভোগ করতে চাই। শেষটা কবে হবে, হয়তো এক-দুই বছরের মধ্যেই। কিন্তু ততদিন মাঠে আমি লড়াই চালিয়ে যাব।'

সদ্য সংবাদ/এমটি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর