শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

২০০০ শিক্ষার্থীর ইফতার আয়োজনে নোবিপ্রবি ছাত্রশিবির

অনুষ্ঠানের এক পর্যায়ে নোবিপ্রবি ছাত্রশিবির সভাপতি আরিফুর রহমান সৈকত বলেন, "নোবিপ্রবি ছাত্রশিবির সর্বদা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাসিক শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করলেও অনাবাসিকদের জন্য তারা কোনো আয়োজন রাখে না। আমরা সবাইকে এক ছায়ার নিচে আনতে চাই, যেখানে আবাসিক ও অনাবাসিক সব শিক্ষার্থীই সমান। এজন্য আমরা চেষ্টা করেছি ক্যাম্পাসের সকল শিক্ষার্থী নিয়েই ইফতারের আনন্দ ভাগাভাগি করতে।"

A
Admin
২৫ জুলাই, ২০২৬
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রায় দুই হাজার শিক্ষার্থীর জন্য ইফতার আয়োজন করেছে নোবিপ্রবি ছাত্রশিবির শাখা।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) "তোহফায়ে রমাদান ও ইফতার মাহফিল-২০২৬" শীর্ষক ৮ম রোজার ইফতারে এই আয়োজন করা হয়। আয়োজনটি নোবিপ্রবির সেন্ট্রাল ফিল্ডে জমকালোভাবে সাজানো হয়। এতে উপস্থিত ছিলেন নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমান সৈকত, সেক্রেটারি আব্দুর রহমান, সদ্য বিদায়ী সভাপতি আরিফুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের এক পর্যায়ে নোবিপ্রবি ছাত্রশিবির সভাপতি আরিফুর রহমান সৈকত বলেন, "নোবিপ্রবি ছাত্রশিবির সর্বদা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাসিক শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করলেও অনাবাসিকদের জন্য তারা কোনো আয়োজন রাখে না। আমরা সবাইকে এক ছায়ার নিচে আনতে চাই, যেখানে আবাসিক ও অনাবাসিক সব শিক্ষার্থীই সমান। এজন্য আমরা চেষ্টা করেছি ক্যাম্পাসের সকল শিক্ষার্থী নিয়েই ইফতারের আনন্দ ভাগাভাগি করতে।"

তিনি আরও বলেন, "শুধু রোজা রাখাই নয়, আমরা চাই যাতে আমরা সকলেই রোজার যে শিক্ষা তা অনুধাবন করতে পারি। আমরা নোবিপ্রবির সকল শিক্ষার্থীর পাশে সব সময়ই আছি।"

উল্লেখ্য, গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) নোবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করেছিল নোবিপ্রবি ছাত্রশিবির। প্রায় ১৩০০ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। আজ আবারও তারা শিক্ষার্থীদের সম্মানে ২য়বার ২০০০ শিক্ষার্থীর ইফতার আয়োজন করেছে। দুই দিনে প্রায় ৩৩০০ শিক্ষার্থীর ইফতার আয়োজন করেছে নোবিপ্রবি ছাত্রশিবির।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর