শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

২০ লাখের বিমার লোভে ঘুমন্ত স্বামীকে সাপে কাটালেন স্ত্রী! অতঃপর...

পুলিশ জানায়, হস্তিনাপুরের ভান্দোরা গ্রামের বাসিন্দা অতুল ও দামিনী ২০১৯ সালে পরিবারের অমতে প্রেম করে বিয়ে করেন। তারা যৌথভাবে ‘কৃষ্ণা কিডস পাবলিক স্কুল’ নামে একটি বিদ্যালয় পরিচালনা করতেন। তবে সময়ের সঙ্গে দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন দেখা দিলে বিদ্যালয়ের গাড়িচালক তুষারের সঙ্গে দামিনীর সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, সেই সম্পর্কের জেরেই অতুলকে হত্যার পরিকল্পনা করা হয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
উত্তরপ্রদেশের মেরঠে ঘুমন্ত স্বামীকে বিষধর সাপ দিয়ে কামড়িয়ে হত্যার অভিযোগে স্ত্রী, তার কথিত প্রেমিক এবং আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের নাম অতুল পানওয়ার (৩৫)। গত শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন অতুলের স্ত্রী দামিনী, তার কথিত প্রেমিক তুষার ওরফে নিক্কি এবং তাদের সহযোগী সোনু ও উদয়।

পুলিশ জানায়, হস্তিনাপুরের ভান্দোরা গ্রামের বাসিন্দা অতুল ও দামিনী ২০১৯ সালে পরিবারের অমতে প্রেম করে বিয়ে করেন। তারা যৌথভাবে ‘কৃষ্ণা কিডস পাবলিক স্কুল’ নামে একটি বিদ্যালয় পরিচালনা করতেন। তবে সময়ের সঙ্গে দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন দেখা দিলে বিদ্যালয়ের গাড়িচালক তুষারের সঙ্গে দামিনীর সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, সেই সম্পর্কের জেরেই অতুলকে হত্যার পরিকল্পনা করা হয়।

গত শুক্রবার সকালে দামিনী তার স্বামীকে হস্তিনাপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দাবি করেন, রাতে অতুলকে সাপে কামড়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাটের নিচে একটি সাপ দেখতে পায়। তবে ঘটনাস্থলের পরিস্থিতি এবং সাপটির উপস্থিতি পুলিশের সন্দেহের জন্ম দেয়। এরপরই মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়।

তদন্তে দামিনীর মোবাইল ফোনের কল রেকর্ড ও অন্যান্য ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে পুলিশ দেখতে পায়, তুষারের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। পরে তুষারকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেন বলে দাবি পুলিশের। তার তথ্যের ভিত্তিতে সোনু ও উদয়কেও গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হত্যার আগের রাতে অতুলের দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়, যাতে তিনি গভীর ঘুমে চলে যান। এরপর কম্বলের নিচে একটি বিষধর সাপ ছেড়ে দেওয়া হয়, যা তাকে কামড় দেয়। তদন্তকারীদের দাবি, সাপটি সাপুড়েদের কাছ থেকে মোটা অঙ্কের টাকায় সংগ্রহ করা হয়েছিল। পরে ঘটনাটি স্বাভাবিক সাপের কামড়ে মৃত্যু হিসেবে দেখানোর চেষ্টা করা হয়।

তদন্তে আরও জানা গেছে, অতুলের নামে প্রায় ২০ লাখ রুপির জীবনবিমা ছিল। অভিযোগ, ওই বিমার অর্থ আত্মসাৎ করতেই এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। একই সঙ্গে সহযোগী সোনু ও উদয়কে পাঁচ লাখ রুপি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তদন্তকারীদের দাবি, হত্যার পর দামিনী ও তুষার একসঙ্গে নতুন জীবন শুরু করার পরিকল্পনাও করেছিলেন।

পুলিশ আরও জানিয়েছে, এটি অতুলকে হত্যার দ্বিতীয় চেষ্টা ছিল। প্রায় ২০ দিন আগে একটি গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। তবে সে সময় হেলমেট পরা থাকায় তিনি প্রাণে বেঁচে যান। পরে সেই পরিকল্পনা ব্যর্থ হওয়ায় সাপ ব্যবহার করে হত্যার ছক কষা হয় বলে অভিযোগ।

তদন্তে তুষারের মোবাইল ফোন থেকে একটি বাক্সে বন্দি সাপের ছবি উদ্ধার হয়েছে, যা মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচনা করা হচ্ছে। মেরঠের পুলিশ সুপার অবিনাশ পান্ডে জানিয়েছেন, উদ্ধার করা সাপটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং ডিজিটাল আলামত ফরেনসিক পরীক্ষার আওতায় আনা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা করে পরবর্তী আইনি কার্যক্রম চালানো হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর