শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

১২ সংসদে বেসরকারি সদস্যদের আনা বিল পাস হয়েছে ৯টি

স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জাতীয় সংসদে বেসরকারি সদস্যদের আনা মোট ৯টি বিল পাস হয়েছে। এর মধ্যে একটি বিরোধী দলের সদস্যের এবং বাকি আটটি ক্ষমতাসীন দল বা জোটের সংসদ সদস্যদের উত্থাপিত বিল। মঙ্গলবার জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটি–র প্রথম বৈঠকে এ তথ্য তুলে ধরা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জাতীয় সংসদে বেসরকারি সদস্যদের আনা মোট ৯টি বিল পাস হয়েছে। এর মধ্যে একটি বিরোধী দলের সদস্যের এবং বাকি আটটি ক্ষমতাসীন দল বা জোটের সংসদ সদস্যদের উত্থাপিত বিল।

মঙ্গলবার জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটি–র প্রথম বৈঠকে এ তথ্য তুলে ধরা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংসদীয় বিবরণী অনুযায়ী, স্বাধীন বাংলাদেশের প্রথম থেকে দ্বাদশ জাতীয় সংসদ পর্যন্ত বেসরকারি সদস্যদের উপস্থাপিত বিভিন্ন বিলের তথ্য পর্যালোচনা করা হয়। এতে দেখা গেছে, প্রথম, ষষ্ঠ ও দ্বাদশ জাতীয় সংসদে কোনো বেসরকারি বিল উত্থাপিত হয়নি। এর মধ্যে ষষ্ঠ সংসদের মেয়াদ ছিল মাত্র ১২ দিন।

দ্বিতীয় জাতীয় সংসদে প্রথমবারের মতো বেসরকারি সদস্যরা ৪৭টি বিল আনেন। এর মধ্যে ২০টি উত্থাপিত হয় এবং দুটি বিল পাস হয়। বিল দুটি উত্থাপন করেছিলেন বিএনপির দৌলতননেছা খাতুন এবং মুসলিম লীগের আওছাফুর রহমান।

তৃতীয় জাতীয় সংসদে পাঁচটি বিলের মধ্যে পাস হয় বাংলা ভাষা প্রচলন আইন-১৯৮৭। এটি উত্থাপন করেন জাতীয় পার্টির টি আই এম ফজলে রাব্বী চৌধুরী।

পঞ্চম সংসদে ৭৪টি বেসরকারি বিলের মধ্যে ১২টি উত্থাপিত হয়। এর মধ্যে বিএনপির ফরিদা রহমান–এর একটি বিল পাস হয়।

সপ্তম সংসদে আওয়ামী লীগের দেওয়ান ফরিদ গাজী–এর উত্থাপিত ‘জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন আইন, ২০০১’ পাস হয়। পরে অষ্টম জাতীয় সংসদে বিএনপির সামসুল আলম প্রামাণিক–এর উত্থাপিত ‘জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন (রহিতকরণ) আইন-২০০২’ পাস হয়।

নবম জাতীয় সংসদে বেসরকারি সদস্যদের আনা সর্বশেষ তিনটি বিল পাস হয়। এর মধ্যে দুটি ছিল আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী–এর এবং একটি ছিল জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু–এর।

দশম ও একাদশ জাতীয় সংসদে একাধিক বেসরকারি বিল উত্থাপিত হলেও কোনোটিই পাস হয়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ১২ মার্চ এবং শেষ হয় ৩০ এপ্রিল। প্রথম বৈঠকেই বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহানকে।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে বেসরকারি সদস্যদের বিলের খসড়া প্রণয়নে সংসদ সদস্যদের সহায়তা দিতে সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটকে আরও সক্রিয় হওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ কমিটির সদস্য আমানউল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, তাহসিনা রুশদীর, মুহাম্মদ নওশাদ জমির, শাহজাহান চৌধুরী ও নূরুল ইসলাম অংশ নেন।

বৈঠকে কমিটির কার্যপরিধি, বেসরকারি বিল ও সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত সংবিধান এবং কার্যপ্রণালি বিধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে জনগুরুত্বপূর্ণ বিষয়ে আরও বেশি বেসরকারি বিল উত্থাপনে সংসদ সদস্যদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

জাতীয় সংসদে বৃহস্পতিবার সাধারণত বেসরকারি সদস্যদের কার্যাবলির জন্য নির্ধারিত থাকে। এ কারণে দিনটি ‘বেসরকারি দিবস’ হিসেবে পরিচিত। তবে স্পিকার চাইলে এ দিন সরকারি কার্যক্রম পরিচালনা করতে পারেন কিংবা অন্য কোনো দিন বেসরকারি সদস্যদের কার্যক্রমের জন্য নির্ধারণ করতে পারেন। সূত্র: আজকের পত্রিকা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর