শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

১২ কোটি ভোটের লড়াই, ফজরের পর থেকেই কেন্দ্রমুখী ভোটাররা

দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন। এবারই প্রথম সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোটারদের মধ্যে দেখা গেছে বাড়তি উৎসাহ। ফজরের নামাজ শেষে অনেকেই ভোটকেন্দ্রের সামনে এসে জড়ো হন। নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে প্রবেশের সুযোগ না থাকলেও সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লাইন চোখে পড়ে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই কেন্দ্রগুলোর সামনে ভোটারদের ভিড়। অনেকে আগেভাগেই এসে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষা করছেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন। এবারই প্রথম সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোটারদের মধ্যে দেখা গেছে বাড়তি উৎসাহ। ফজরের নামাজ শেষে অনেকেই ভোটকেন্দ্রের সামনে এসে জড়ো হন। নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে প্রবেশের সুযোগ না থাকলেও সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লাইন চোখে পড়ে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই কেন্দ্রগুলোর সামনে ভোটারদের ভিড়। অনেকে আগেভাগেই এসে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষা করছেন।

কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে পোলিং এজেন্টদের কাগজপত্র যাচাই-বাছাই করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কেন্দ্রের বাইরে বিভিন্ন প্রার্থীর পক্ষে অস্থায়ী বুথ স্থাপন করা হয়েছে। সেখান থেকে ভোটারদের ভোটার নম্বরসহ স্লিপ সরবরাহ করা হচ্ছে। এতে ভোটারদের কেন্দ্র ও বুথ শনাক্ত করতে সুবিধা হচ্ছে বলে জানিয়েছেন অনেকে।

রাজধানীর মগবাজার বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, ফজরের নামাজের পরই বেশ কয়েকজন ভোটার কেন্দ্রে উপস্থিত হয়েছেন।

একজন ভোটার বলেন, 'অনেক বছর পর ভালো পরিবেশে ভোট হচ্ছে। তাই ফজরের নামাজ পড়ে চলে এসেছি। ভোট শুরুর আগ পর্যন্ত সময় কাটিয়ে ভোট দিয়ে যাব।'

আরও একজন ভোটার বলেন, 'সকালে পরিস্থিতি দেখতে এসেছিলাম। এখন ভোট দিয়ে চলে যাব। শুরুতে পরিবেশ ভালোই মনে হচ্ছে। বয়স হয়েছে, তাই ঝামেলা এড়াতে সকালে ভোট দিচ্ছি।'

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সারাদেশে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পর পর্যায়ক্রমে ফলাফল প্রকাশ করা হবে।

সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন দায়িত্বশীল কর্মকর্তারা। তাদের আশা, দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর