আবহাওয়া
বৃষ্টির দাপট ফের বাড়ছে, মাস শেষে নিম্নচাপের শঙ্কা
টানা কয়েক দিনের বৃষ্টির পর মঙ্গলবার রাজধানী ঢাকার আকাশে কিছুটা রোদের দেখা মিলেছে। গত ৫ জুলাই থেকে অব্যাহত বৃষ্টিপাতের পর আজ আকাশ তুলনামূলকভাবে পরিষ্কার থাকলেও দিনের শেষভাগে ঢাকায় আবারও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়ার বর্তমান পরিস্থিতি প্রায় একই রকম থাকতে পারে। এরপর আবারও বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে।
ঘনীভূত হতে পারে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ ঘনীভূত হওয়ার আশঙ্কায় দেশের উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে জানিয়ে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে প্রকাশিত সামুদ্রিক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে সরকারি সংস্থাটি।
রাজধানীতে তিন ঘণ্টায় ১৩ মিলিমিটার বৃষ্টি, কমবে কবে জানাল অধিদপ্তর
ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় টানা কয়েক দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় রাজধানীতে ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সময়ে ঢাকায় ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময়ে দেশের মধ্যে সর্বোচ্চ ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায়।
৬ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা
দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ছত্তিশগড় ও আশপাশের উত্তর-মধ্য প্রদেশে অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে দুর্বল হয়ে বর্তমানে মধ্য প্রদেশ ও সংলগ্ন উত্তর প্রদেশে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে।
সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।
লঘুচাপে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, বৃষ্টি হবে যেসব অঞ্চলে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আজ শনিবার সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বৃষ্টি কমলেও ৮ বিভাগে বজ্রসহ ভারী বর্ষণের আভাস, কখন আঘাত হানবে
সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসায় তাপমাত্রা সামান্য বেড়েছে। তবে আজও দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দেশের সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকাসহ কয়েক জেলায় রাতে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ দেশের ১৪ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা
দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে মঙ্গলবার (৩০ জুন) দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ছয় বিভাগে টানা ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা
দেশের ছয় বিভাগে আগামী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। রোববার (৫ জুলাই) দুপুরে প্রকাশিত বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে।
রাতে ১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা
রাতের মধ্যে দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। শনিবার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, ১৫ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস
দেশজুড়ে বৃষ্টির প্রবণতা বাড়তে শুরু করেছে। আষাঢ়ের শুরুতে কয়েকটি অঞ্চলে তাপপ্রবাহ ও তীব্র গরম থাকলেও মঙ্গলবার থেকে আবহাওয়ায় পরিবর্তন এসেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে।