ফিচার
কুবি শিক্ষার্থীদের ঈদ ভাবনা; ত্যাগের ঈদে মানবিক সমাজ গঠনের প্রত্যাশা
বছর ঘুরে আবারও মুসলিম উম্মাহর দ্বারে উপস্থিত পবিত্র ঈদুল আজহা– ত্যাগ, আনুগত্য ও মহান আত্মসমর্পণের এক অনন্য উৎসব। হিজরির দ্বিতীয় সালে (২ হিজরি) থেকে ঈদুল আজহার নামাজ ও কুরবানির বিধান চালু হয়। তবে এই ঈদ শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানবিকতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও আত্মশুদ্ধির চিরন্তন শিক্ষা বহন করে।
জাতীয় পর্যায়ে কাজ করার সুযোগ চান লাবনী সিদ্দিকী
লাবনী সিদ্দিকী জানান, বিগত ১৭ বছর বিএনপি পরিবারের সঙ্গে সম্পৃক্ত থাকায় সরকারি চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে তাকে। পরবর্তীতে বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভাইভা থেকে বাদ দেওয়া হয় তাকে। তিনি বলেন, 'আমি আমার কাজের সঠিক মূল্যায়ন চাই। একজন সাংবাদিক ও সংগঠক হিসেবে দেশের জন্য কাজ করতে চাই। জাতীয় সংসদে দলের পক্ষে জনগণের সেবা করার সুযোগ পেলে আমার অভিজ্ঞতা কাজে লাগাতে পারব।'
বোমা যখন হৃদরোগের ওষুধ-নাইট্রোগ্লিসারিনের দুই জীবন
কল্পনা করুন এমন এক পদার্থের কথা, যা একইসাথে একটি শক্তিশালী বোমা আবার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা এক সঞ্জীবনী সুধা। শুনতে সায়েন্স ফিকশন মনে হলেও, রসায়নের জগতে ‘নাইট্রোগ্লিসারিন’ ঠিক এই ভূমিকাটিই পালন করে আসছে দেড়শ বছরেরও বেশি সময় ধরে। যার এক ফোঁটার আঘাতে গোটা একটি দালান ধূলিসাৎ হয়ে যেতে পারে, সেই একই জিনিসের কয়েক মিলিগ্রাম জিহ্বার নিচে রাখলে সচল হয় স্তব্ধ হয়ে আসা হৃদপিণ্ড।
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর
বসন্তের বিদায় আর নতুন বছরের আবাহনে মুখরিত হয়ে উঠেছে সবুজ পাহাড়ের প্রতিটি জনপদ। প্রকৃতির রুক্ষতা মুছে নতুন কুঁড়ির আগমনে সেজেছে অরণ্য। ঠিক এই সময়েই পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বিভিন্ন সম্প্রদায়ের জীবনে বছরের শ্রেষ্ঠ সময়ের উপভোগ্য উৎসব—বিজু, সাংগ্রাই, বিষু, চাংলান, চাংক্রান, বৈসু ইত্যাদি চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ শুরু হচ্ছে। এ যেন পাহাড়ের বৈচিত্র্যে একই সুতোয় গাঁথা মানবিক ঐক্যের তান, লয় ও সুরের মূর্ছনা।
রমজান থেকে ঈদ: প্রবাসে নতুনভাবে উদযাপন
রমজান শেষের দিকে এলে বাংলাদেশের শহরগুলোতে এক ধরনের আলাদা ব্যস্ততা দেখা যায়। দোকানে দোকানে নতুন কাপড়ের ভিড়, বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল, আর ঘরে ঘরে ঈদের প্রস্তুতি। কিন্তু পৃথিবীর অনেক জায়গায় সেই সময়টা কাটে একেবারেই ভিন্নভাবে। বিশেষ করে যারা পড়াশোনা বা কাজের জন্য দেশের বাইরে থাকে, তাদের জন্য ঈদের দিনটি আনন্দের পাশাপাশি শূন্যতার গল্পও হয়ে থাকে।
তারুণ্যের চোখে ঈদ আনন্দ
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আসে আনন্দ ও আত্মোপলব্ধির বার্তা নিয়ে। বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ প্রজন্মের কাছে ঈদ মানে কেবল উৎসব নয়, বরং শেকড়ের টানে নস্টালজিয়ায় ফেরার এক গভীর আকুলতা।সময়ের আবর্তে শৈশবের সেই চাঁদ দেখা, নতুন টাকার ঘ্রাণ আর দলবেঁধে ঘোরার চিরচেনা আমেজ ম্লান হলেও, হারানো ঐতিহ্যকে পুনর্জীবিত করার স্বপ্ন দেখেন তারা।
কুবি শিক্ষার্থী ফারিহার উদ্যোক্তা হওয়ার গল্প
বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু ক্লাস আর পরীক্ষার গণ্ডিতে আটকে নেই। কেউ ক্লাস শেষে অনলাইন পেইজ ম্যানেজ করে, কেউ রাত জেগে অর্ডারের প্যাকেট প্রস্তুত করে পাশাপাশি হিসাব - নিকাশও সামলাচ্ছে । টিউশনের জমানো টাকা, বন্ধু- বান্ধব কিংবা পরিবারের সীমিত সহযোগিতাকে পুঁজি করেই শুরু হচ্ছে এই উদ্যোগগুলো। উদ্যোক্তা হওয়ার প্রবণতা শিক্ষার্থীদের জীবনে দৃশ্যমান পরিবর্তন এনে দিচ্ছে। আগে যেখানে ভবিষ্যৎ মানেই ছিল শুধু চাকরির অপেক্ষা, এখন সেখানে তৈরি হচ্ছে আত্মনির্ভরতা ও আত্মবিশ্বাস।
নোবিপ্রবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র মাহে রমজান
বছর ঘুরে আবারো আমাদের মাঝে আগমন করেছে রহমত,নাজাত ও মাগফেরাতের মাস রমজান।মুমিনের প্রিয় এই মাসে মানুষ ইহ ও পারলৌকিক জীবনের হিশেব কষে। পাপ-পূণ্যের হিশাব মনে নিয়ে স্রষ্টার নিকটবর্তী হওয়ার আশায় বুক বাঁধে অগণিত বিশ্বাসী প্রাণ।নোবিপ্রবি শিক্ষার্থীদের রমজান নিয়ে তেমনি কিছু ভাবনা তুলে ধরেছেন মেহরাজ হোসেন।
জাতীয় নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গন যখন ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে, তখন জাতীয় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তরুণ প্রজন্ম—বিশেষ করে শিক্ষার্থীদের ভাবনা, প্রত্যাশা ও শঙ্কা। ভোটাধিকার নিশ্চিতকরণ, গণতান্ত্রিক মূল্যবোধের পুনর্চর্চা, সুশাসন ও রাষ্ট্রের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে তারা আর নীরব থাকতে চায় না। গ্রহণযোগ্য, স্বচ্ছ ও জনগণের আস্থাভাজন একটি নির্বাচনই এখন তাদের প্রধান দাবি।
দেশপ্রেমিক খোকনের চোখে জিয়া পরিবার ও বিএনপি
শহীদ জিয়াউর রহমানের জীবন ছিল দায়িত্ব, সংগ্রাম ও আত্মত্যাগে পরিপূর্ণ একজন সৈনিক থেকে রাষ্ট্রনায়কে উত্তরণের বিরল উদাহরণ। বাংলার মাটি আর সবুজ প্রান্তরের বুক চিরে জন্ম নেওয়া এক রাখাল রাজা যিনি ইতিহাসে চিরস্বরণীয় হয়ে আছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নামে। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারী বগুড়ার এক সাধারন মুসলিম পরিবারে তার জন্ম। তার পিতার নাম ছিল মনসুর রহমান। মাতার নাম ছিল জাহানারা খাতুন। পাঁচ ভাইয়ের মধ্যে জিয়াউর ছিলেন তৃতীয়। তার বাবা কলকাতা শহরে এক সকারী দপ্তরে রষায়নবিদ হিসেবে কর্মরত ছিলেন। জিয়াউর রহমানের শৈশব ছিল অতি সাদামাটা, গ্রামের ধুলোমাখা পথে দৌড়ে বেড়ানো রাখালের বাঁশির সুরে বড় হয়ে ওঠা এক শিশুর জীবন।
নির্বাচন, সহিংসতা ও নারী: আমরা কোন পথে হাঁটছি?
নির্বাচন একটি রাষ্ট্রের গণতান্ত্রিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র অনুষঙ্গ। এটি কেবল ক্ষমতা বদলের প্রক্রিয়া নয়; বরং জনগণের মত প্রকাশের সাংবিধানিক অধিকার, রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের এক সম্মিলিত সুযোগ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, গত কয়েকদিনে বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে যে মারামারি, হামলা, সহিংসতা, নারীদের হেনস্তা এবং নারীদের নিয়ে অশালীন মন্তব্যের ঘটনা ঘটেছে, তা আমাদের গণতান্ত্রিক চেতনা ও সামাজিক মূল্যবোধকে গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
একটি অপমৃত্যু ও ৩৫ ঘন্টা নেটওয়ার্কের বাইরে থাকার গল্প
সংবাদ ছিলো, নাপাখুম ঝর্ণায় গোসল করতে গিয়ে এক ব্যক্তি পা পিছলে পড়ে নিখোঁজ হয়েছেন। গহীন পাহাড়ি এলাকা হওয়ায় এবং থানা থেকে নৌকা ও হাঁটার পথ প্রায় ৫ ঘণ্টার বেশি, তাই প্রয়োজনীয় উপাদান এবং ফায়ার সার্ভিসের লোকজনসহ নৌকায় রওয়ানা হলাম রেমাক্রির উদ্দেশ্যে। রেমাক্রির উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে পারিবারিক মেসেঞ্জার গ্রুপে জানালাম যে আমাকে আজ রাতে নেটওয়ার্কে পাওয়া যাবে না (তখন জানতাম না যে টানা ৩৫ ঘন্টা নেটওয়ার্কের বাইরে থাকতে হবে)।